ঘর গেরস্থলীর বিভিন্ন কাজে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আর এই সমস্যা গুলোর সমাধান কিভাবে কর যায় তা নিয়েই আমার এই লেখা। আশা করি আপনারা নি:সন্দেহে উপকৃত হবেন...
রান্না ঘর
*কাটা আপেলে সামান্য লেবুর রস মিশিয়ে দিলে বেশকিছু সময় পরেও মনে হবে এই মাত্র কাটা হয়েছে।
*তরকারিতে হলুদের পরিমান বশী হলে এক টুকরা কয়লা আথবা দু'টুকরা পাটখড়ি তরকারিতে ফেলেদিন, কিছুক্ষণ পরে দেখবেন হলুদের পরিমান কমে যাবে।
*দুধ গরম করার সময় উপচে পড়ে যাওয়ার সম্ভবনা থাকে, কিন্তু জাল দেওয়ার পূর্বে সামান্য খাবার সোডা দিলে আর উপচে পরার সম্ভবনা থাকবেনা।
*গরম মসলা গুড়া করে সামান্য লবন বা চিনি মিশিয়ে রাখলে অল্পতেই কাজ চলে এবং গন্ধও ঠিক রাখে।
*কমলার খোসা শুকিয়ে গুড়া করে রাখুন। পুডিং বা কেক বানানোর সময় সামান্য পরিমান দিলে চমৎকার সুগন্ধি বের হয়
*সালাদের স্বাদ-গন্ধ দিন ভর বজায় রাখার জন্য টমেটো পাশাপাশি চাকচাক করে কাটবেন। লম্বালম্বি করে কাটবেন না।
*কাঁচা কলা পানিতে ভিঝিয়ে রাখলে ৪/৫দিন তাজা থাকবে পেকে যাবে না।
*লেবু প্রয়োজনের চেয়ে বেশী কেটে ফেললে অতিরিক্ত টুকরোগুলো লবনের পাত্রে রেখে দিন।
*সুজি, মুগডাল, সেমাই বেশি দিন ঘরে রাখতে চায়লে ভেজে রাখুন, ভালো থাকবে।
*ফ্রিজে রাখা মাছের টাটকা স্বাদ পেতে চায়লে মাছ ভালো করে ধুঁয়ে সামান্য লবণ মাখিয়ে পলিথিনে ভরে রাখুন।
অপেক্ষায় থাকুন (যদি ভালো লাগে) আরও টিপস আসবে....
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



