অঞ্জণ দত্তের এই গানটি আমার সবসময়ই প্রিয়....
'একদিন বৃষ্টিতে বিকেলে....
থাকবে না হাতে কোন ছাতা...
আর দেখা হয়ে যাবে মাঝরাস্তায়....
ভিজে যাবে চটি জামা মাথা...'
এই এখনো এ গানের রেশ কাটেনি,সেই বিকেল থেকে শুনছি। আজকের বিকেলটা চমত্কার কাটালাম অনেকদিন পর....
আসলে আজ ভোর থেকেই অদ্ভুত একটা আবহাওয়া ছিল। আজ ভোরে যখন ঘুম ঘুম চোখেই জানালাটা খুলে দিলাম তখন আমি চমকে গেলাম। আলো আবছা অন্ধকার....সবুজ গাছের উপর বৃষ্টির কণাগুলোর লুটোপুটি খাওয়া... আর সেই তালে সবুজ পাতাগুলোর দোদুল্যমান নৃত্য। অভিভূত হয়ে গেলাম আমি... ।অদ্ভুত এক ভালোলাগা ছুঁয়ে গেলো আমায়....
তারপর বারন্দায় দাঁড়িয়ে থেকে দেখলাম দুটো কাক ভিজে একশা হয়ে পাশাপাশি বসে আছে। ওরাও বুঝি বৃষ্টি দেখছে.... ছোটবেলার কথা মনে পড়ে গেল-ছোটবেলায় আমি সবসময় জানালা দিয়ে দেখতাম গাছের নীচে গাছের পাতার ফাঁকে দিয়ে যে বৃষ্টির বড় বড় ফোঁটা মাটিতে পড়ত সেই দৃশ্যটা... কেন জানিনা অদ্ভুত সুন্দর লাগত আমার এই দৃশ্যটি....আর ভালো লাগত বৃষ্টি ভেজা মাটির গন্ধ....
আজও খুঁজলাম এই দৃশ্যটি...কিন্তু পেলাম না....
আর আজকের বিকেলটাও অদ্ভুত ভালো লেগেছে। সারাদিনের ব্যস্ততা শেষে আজ বিকেলে ঘুরতে গিয়েছিলাম পদ্মা নদীর পাড়ে... আজ তার রূপ দেখে আমি বরাবরের মত বিমুগ্ধ। পদ্মার এ পাড়ে বসে আছি আমরা...ঠান্ডা বাতাস আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দিয়ে যেন নিছের রূপ মেলে ধরল যেন.... ওপারে সবুজ দিগন্ত,মাঝখানে নদী,এপারে আমরা বসে মাটির বুকে ছুটে এসে আছড়ে পড়া স্রোতের শব্দ শুনছি কান পেতে.... আকাশে মেঘের ব্যস্ত আনাগোনা আর একটি পানকৌড়ির উড়ে যাওয়া.... আর কিছু ভাসমান কচুরিপানা.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



