প্রিয় নীল,
বল না তুই কেমন আছিস?তোর কথা খুব মনে পড়ছে রে!!! তোর মন খারাপ হলে কি তুই এখনও সাজুগুজু করে বসে থাকিস?কে ছবি তুলে দেয় এখন?তোর মনে আছে তুই চোখে কাজল দিতে পারতিস না?আমি দিয়ে দিতাম। :-)
এখন তুই নিশ্চই কাজল দিতে শিখে গেছিস!!!
এখন তুই অনেক বড় হয়ে গেছিস,তাই না?এতটাই বড় হয়ে গেছিস যে এখন আর তোকে ছুঁতে পারি না!!! কাছে থেকেও এখন তোকে আর কাছে দেখতে পাই না,ঐ দূরের আকাশের তারার মতন তুইও আজ অনেক দূরে।
আজ তুই এতটাই বড় যে এখন তুই একা একাই সব কাজ করতে পারিস।আজ তোর এলোমেলো চুল নিজেই সামলে নিতে পারিস। আজ তুই নিজেই নিজের যত্ন নিতে পারিস।
আচ্ছা নীল,আজ তোকে কিছু না বলা কথা বলি?শোন,তুই যেদিন প্রথম রান্না করে খাইয়েছিলি তোর পেঁপের তরকারীটায় না একটু লবণ বেশী হয়ে গিয়েছিল।
আর শোন,ঐ বর্ষায় তোকে কদম ফুল দেব বলে আমি সেদিন তোকে না বলে চলে গিয়েছিলাম,আর তুই মন খারাপ করেছিলি....... সরি রে!! তরে ঐ অত্তগুলো তোর পছন্দের কদম ফুল দেখে তুই খুশি হয়েছিলি না বল?
জানিস নীল,আমি আজও আকাশে তাকিয়ে থাকি। হাজারো রঙের বাক্স দেখি,কিন্তু এই চোখ না শুধু তোকে খুঁজে বেড়ায়। কখনো দেখা হয় না। তবে আজ যখন তাকিয়েছিলাম আকাশে তখন মনে হচ্ছিল বোধ হয় তোকে একটুখানি দেখলাম,তারপর চোখটা যেন ভারী হয়ে গেল আর তোকে হারিয়ে ফেললাম।
নীল আমি জানি তুই ভালো আছিস।তুই ভালো থাকলেই আমার অনেক ভালো লাগে। কিন্তু তোকে ভীষণ মনে পড়ে রে। কি করব বল? আমায় কখনো মনে পড়লে আসিস আমার মর্তের নীড়ে। আমি এখনও আছি আগের ঠিকানায়। এখনও আছি তোর পথ চেয়ে। ঐ দেখ,চেয়ে দেখ,ঐ যে হাসির মেঘটা ওটা তোর জন্য আমার উপহার। আর তোর মন খারাপের মেঘটা আমায় পাঠিয়ে দিস। ভালো থাকিস নীল।
তোর হৈম
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



