মেঘ,
আজকাল খুব ব্যস্ত থাকিস বুঝি?আমিও থাকি... নিত্য দিনের কত ব্যস্ততা.....!এই কত্ত কত্ত পড়াশুনা,কত্ত কত্ত ঝক্কিঝামেলা,টুকটাক সাংসারিক কাজ,কতই না ব্যস্ততা!!!!
চেনা অচেনা হাজারো মানুষের ভীড়ে কত রঙের চিন্তা-ভাবনা,চাওয়া-পাওয়া,কত কত মান-অভিমান,হাসি-ঠাট্টা,মেঘ-বৃষ্টি, আরো আরো কত কি!!! এত ভীড়ের মাঝে একটু অবসর-ও মেলে না,তাই না? ভয় হয়,হারিয়ে ফেলিসনি তো আবার নিজেকে? এত কিছুর মাঝে আমার মেঘ হয়ে আছিস তো ঠিকঠাক?? নিজের জন্য একটু সময় হয় তো তোর???
জানিস মেঘ,আমি না এখনও স্বপ্ন দেখি-কোন এক সকালে তুই দুহাত ভরে শিউলি ফুল এনেছিস আমার জন্যে ঠিক আগে যেমনটি আনতিস- আর সাথে কিছু স্থলপদ্ম! সাথে অব্যক্ত ভালবাসা.... কিছু ব্যকুলতা.... কিছু অবুঝ অভিমান.... কিছু স্নিগ্ধতা... আমায় আবার দিবি কখনো ওমন করে??? আজ আমি তোর জন্যে বকুল ফুল নিয়ে অপেক্ষায় রইলাম তোকে দেব বলে. . . .
মেঘ তোর মনে পড়ে আমাদের ডানা মেলে বেপরোয়া আকাশে উড়ে বেড়ানোর কথা!!! মনে পড়ে কি.... বৃষ্টিতে কাকভেজা হয়ে দুজনের একসাথে শাস্তি পাওয়া... কারনে অকারণে দুষ্টুমি করা.... অবুঝ অভিমানে নীরবে নিভৃতে চোখের পানি ফেলা.... নীরব ভুল বোঝাবুঝি... আর কথা না বলে মনে মনে খয়ে খয়ে যাওয়া.... আবার ঘুরে ফিরে নিজেদের কাছেই ফির আসা.... আকাল পাতাল কাঁপানো হাসি... আনন্দ... ভালবাসা...
আমি আজও আকাশে তাকিয়ে থেকে তোকে খুঁজি... যদি তোর দেখা পাই!!! আমার মনের আকাশে যে কত মেঘ জমে আছে,কত যে ঝড় বয়ে গেছে এই এত দিনে.. কত মেঘে মেঘে ঘর্ষণ হয়েছে,আর কত বৃষ্টি হয়েছে. . . সব যে তোকে বলবো আজ!! এই চেনা আমাকে আমি কি করে অচেনা মুখোশের আড়ালে বন্দী করেছি তাও যে তোকে বলব আজ! আজ যে আমি হারিয়ে গিয়ে তোর মাঝে আশ্রয় খোঁজার প্রহর গুনছি. . . .
তোর হৈম।.।.।.।.।.।.।.।।।।।।.।.।.।।.।.।.।.।.।।.।.।.।.।.।।.।।.।।.।।.।।।।।।।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



