তুই চলে গিয়েছিলি স্তব্ধ করে দিয়ে আমায়,
আর সাথে সাথে থেমে গিয়েছিলো আমার সময়।
দুর্বিষহ মনে হতো কালো মেঘলা আকাশ-
অসহ্য লাগতো এই বৃষ্টি বাতাস।
মনে হচ্ছিলো কাঠফাটা রোদে তপ্ত আমি হাঁটছি অনন্তকাল
সুবিশাল গাছের ছায়ায় ফেলে মহাকাল
থেমে গিয়েছিলো আমার চেনা পৃথিবী
হারিয়ে গিয়েছিলো আমার আমি
হঠাত্ সেদিন সোনালী বৃষ্টি আমায় করেছে শিহরিত
চোখের সামনে এক ঝলকে যেন সব পরিচিত
বদলে যাওয়া আমি আবার বদলে গেছি
আর কোন কষ্ট আমায় স্পর্শ করে না এখন
আর কোন ক্লান্তি আমায় দমিয়ে রাখে না এখন
এখন আমি বদলে গেছি
এখন আমি বাঁচতে শিখেছি
এখন আমার আছে. . . .
অথই জল নীল আকাশ
মিষ্টি রোদ ভেজা বাতাস
আর আছে সোনালী বৃষ্টি. . . . . . . . ।।।।।।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



