আকাশলীনা
জীবনানন্দ দাশ
সুরঞ্জনা ঐ খানে যেও নাকো তুমি,
বোল না কো কথা ঐ যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা;
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে;
ফিরে আসো এই মাঠে,ঢেউ-এ
ফিরে আসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে আরো দূরে
যুবকের সাথে তুমি যেও না ক আর।
কী কথা তাহার সাথে
আকাশের ওপারে আকাশ,
মৃত্তিকার মত তুমি আজ
তার প্রেম ঘাস হয়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয়ে আজ ঘাস,
আকাশের ওপারে আকাশ,
বাতাসের ওপারে বাতাস !
রেডিও আমার এর ফানি প্রোগ্রাম সানডে নাইট এ জীবনানন্দ দাশ এর এ কবিতাটির কয়েকটি ভাষার রূপান্তর ছিল এরকম............
আকাশ নীলে(বগুড়া)
সুরঞ্জনা,কেবারে সুরঞ্জনা শুনিচ্চ না
ওটি যায়ো না বারে তুমি
ঐ ছোরার সাথে তোমার কিসের কথা(দুষ্ট কথা)
এটি চলে আস সুরঞ্জনা
নকক্ষত্রের এই রূপালি আগুন ভরা রাতত
ফিরে আসো এই মাঠত,এই ঢেউত,
ফিরে আসো এউ হৃদয়ে হামার
দূরে আরো দূরে
যুবকের সাথে তুমি ওটি যায়ো না কো বারে
কী কতা তার সাথে তুমি হামাক এনা কও
আকাশের আড়ালত আকাশে
মৃত্তিকার মত তুমি আজ
হামার প্রেম ঘাস হয়া আস
সুরঞ্জনা
যায়ো না কো সুরঞ্জনা
হামি এনা ভালো অনুভব করিচ্চি না।
আকাশলীনে(চট্টগ্রাম)
সুরঞ্জনা তুই ওন্ডে ন যাইও
খথা ন খইও ঐ বুড়োর লগে
সুরঞ্জনা আই য গই,আই য গই
এই রূয়োলি অন বরা রাতিয়ে
আই য গই এই মাটত
আই য গই আর হার্টর ভিতরত হৃদয়ত
দূরত তুন দূরে আরো দূরে
য গই ঐ যুবকের লগে দরকার নাই
তার লয়ে কী হতা
আকাশের আড়ালে আকাশ
মেডির মত তুই আজ মেডি মেডি
তোয়ার প্রেম ওন মেডি অই গেইয়ে
সুরঞ্জনা
তোয়ার হার্ড অন মেডি
আকাশের আড়ালে আকাশ
বাতাসের আড়ালে বাতাস
তুই মেডিন অই গেইও
আকাশলীনে(সিলেট)
সুরঞ্জনা কোয়ানে যাও বেবি
তুমি ঐ বেডারগো লগে কী কতা কও
এয়ন্নে আস দেখসো এস্সের আগুনি ভইর্রা গেছে
এয়ন্নে আস এয়ন্নে ডেউ উঠছে মাডে
এহা মোর কইলজাবনে আস
মোরা এককালে দূরে ছইল্যা যাব
হারাতে যেও না সুরঞ্জনা এহালারে থাক
যুবকের সাথে তো তুমি হারাতে যাবাই না
মোর সাথে থাক বোজ্জ
কী যে কতা কও মাতারি
এককালে আকাশের উপরে আকাশ
এককালে মাডি অইয়া গেছে বুজ্জো প্যাক
সুরঞ্জনা তোয়ার ভালোবাসা আমি বুজি
তোয়ার ভালোবাসা ঘাস অইয়া গেছে
এককালে আকাশের ওপারে আকাশ,
বাতাসের ওপারে বাতাস !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



