somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানালার ওপাশে জোছনা..................৬

০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

তামান্নার সাথে কথা শেষ করে লীনা বারান্দায় গিয়ে বসলো। পাশের বস্তিতে একটা সবজীর মাচাং আছে। তাতে লাউ, চাল কুমড়া আর সিম গাছ লকলকিয়ে উঠেছে। ভালই লাগছে দেখতে। মাচাং এর যিনি গৃহিনীটা মাচাং টায় কি যেন করছে। হয়ত মেরামত করছে কোন ভাঙা অংশ। "আহা জীবন টা যদি এই মাচাং টার মত হত!! সব এমন চিরসবুজ হয়ে থাকত, আবার কোথাও ভাঙন ধরলেই কেউ এসে মেরামত করে দিত!!!" লীনা ভাবে। লীনা আবার হারিয়ে যায় কোথায় যেন। ও কে যে কোন্ স্মৃতিকাতরতা পেয়ে বসলো আজ ক'দিন.........................................

বাবার ক্যান্সার ধরা পড়ার পর লীনার মনটা বড্ড ফাঁকা ফাঁকা লাগতো। তখনই পরিচয় হয় কবিরের সাথে। বাংলার ছাত্র কবির যেন কলি যুগে জন্ম নেয়া সত্য যুগের কোন মনিষী ছিল। কবিতা ভালবাসে লীনা। কবিরও ছিল কবিতা প্রেমিক। কত দিন কবির লীনাকে শুনিয়েছে
"প্রিয়তম পাতা গুলি ঝরে যাবে মনেও রাখবেনা
আমি কে ছিলাম, কি ছিলাম, কেন আমি
সংসারী না হয়ে, খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরণদাহ, হয়েছি বিজনব্যাথা, হয়েছি আগুন!!"

কিংবা কখনও সৈয়দ শামসুল হকের রিকশাওয়ালা কিভাবে বউকে রিকশা চালানো শেখায় সেই কবিতা টা। কখনও কাহলীল জিবরালের " your children is not your children, they are the sons and daughters of life longing for itself...................." অথবা রবি দা'র "পাড়ি দিতে নদী, হাল ভাঙ্গে যদি, ছিন্ন পালের কাছি... মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব----তুমি আছ আমি আছি"!! বিনিময়ে লীনা শোনাত "আমার ও পরাণও যাহা চায়, তুমি তাই.........." কিংবা মোর ঘুমও ঘোরে এলে মনহর অথবা "ও আকাশ প্রদীপ জেলো না!!! কবে যে কিভাবে লীনাকে ভালবাসতে শুরু করে কবীর লীনা জানতেও পারেনা।খুব চাপা স্বভাবের ছিল কবির। একদিন বলেই ফেলে লীনাকে সে। লীনা ফিরিয়ে দেয় কবিরকে। সুমনকে আজও ভোলেনি সে। তাছাড়া এর পরিণতিও যদি সুমনের মত হয়। কি দরকার। ফিরিয়ে দিলে হয়ত কষ্ট পাবে কিন্তু স্বপ্নভঙ্গের কষ্ট যে আরও বেশি!!

লীনা ভাবে "আচ্ছা সেদিন যদি কবিরকে না ফেরাতাম! যদি ঘর বাঁধতাম যে কোন প্রকারে তবে কি আজ এমন হত জীবন টা??!! কি জানি!!" কি হতে পারত কিংবা হত না সেই সম্ভাবনায় লীনার মন আজও নাচে। "হওয়ার" সম্ভাবনা বা সীমাবদ্ধতার শেষ আদৌ কি আছে?!! কষ্টের বিষে যখন জীবনের রং হয় নীল, তখন বোধ হয় মানুষ "সম্ভাবনার" আশায় লাল সবুজ স্বপ্ন বুণে!!!! কবিরই লীনাকে শিখিয়েছিল "শরীর!! সে তো একটা কাঠামো, আত্মাই সব। শরীর পঁচে যায়, মন নয়। দুটো মানুষের মিলন যদি হয় শুধুই দৈহিক, তবে তা টেকাবার জন্য যে কোন একজনকে কিংবা দূজনকেই করতে হয় অভিনয় নয়ত বা হতে হয় বোকা!! """ হ্যা লীনাও তো এখন তাই করছে। আসিফ তো শুধু দেহগত লীনাকেই চেনে।!!

লীনার বুকটা তোলপাড় করে ওঠে। "ঈশ্বর, মানুষের মনে ভালবাসা যখন দিলে, এত নিরুপায়ও বা করলে কেন?!!" মনে মনে বলে লীনা! লীনার বড্ড অসহ্য লাগে মাঝে মাঝে। গলার কাছ টাতে একটা দলা পাকানো কষ্ট!! আসিফকে আর তেমন করে চায় না সে। আসিফের বুকে মাথা রাখলে আগের মত বুকটা উথালি পাতালী করেনা। ঘৃনাও তো করে না!! এ কি হল লীনার! বুক ফেঁটে একটা দীর্ঘশ্বাস পড়ে।


পাশের মসজীদে আযান পড়ে আসরের। লীনা উঠে যায়। চায়ের তেষ্টা পেয়েছে বড্ড...................।


(চলবে)
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৯
২৯টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×