একদিন একটি লোক
একদিন একটি লোক এসে বললো, 'পারো?'
বললাম, 'কি'?
'একটি নারীর ছবি এঁকে দিতে,' সে বললো আরো,
'সে আকৃতি
অদ্ভুদ সুন্দরী, দৃপ্ত, নিষ্ঠুর ভঙ্গিতে-
পেতে চাই নিখুঁত ছবিতে।'
"কেন?" আমি বললাম শুনে ।
সে বললো, 'আমি সেটা পোড়াবো আগুনে ।'
কবিতাটি কবি ওমর আলীর লেখা।প্রকাশ কাল ১৯৯০সালের ফেব্রুয়ারীতে-উত্তর বঙ্গের কবিতা নামক একটি কবিতা সংকলনে। খুব ছোট বেলায় আমার বাবা বইটি আমাকে উপহার দিয়েছিল। আজ্ও বইটি আমার প্রিয়তে। আর বইটির সবচেয়ে প্রিয় কবিতাটি আজ শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি অনেকেরই ভাল লাগবে।তবে কবির অনুমতি ছাড়া এভাবে হয়তো কবিতাটির প্রকাশ করা অনুচিৎ কর্ম হলো তাই কবি সহ সকলের কাছে ক্ষমা চাইলাম।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



