অনুভূতির আগুনে
শর্মি শারমিন
অদ্ভুত
অন্যরকম ভালোবাসায় উজাড় করলে তুমি
অনন্ত ফুলের মাঝে হঠাৎ ফুটে উঠলো কলি
তোমার কুসুম দেহে এত উদ্ধর এত অবগাহণ?
এখনও শাদা ফুল তুমি ফুটে আছো
গনগনে আঁচ থেকে দূরে
একটু আমিষ গন্ধ নেই তোমার শরীরে,
শুধু হাতপাখা বাতাসের মত নম্র এক শোকে
দূর থেকে কাছে আনে আমাদের বহুদিন পরে,
ধোঁয়াটে পৃথিবী থেকে সরে
গোধূলী সুস্নাত এক অলীক প্রান্তরে।
তোমার আনন্দ, নদী ব্যক্তিত্বে বড় বেশী আরাম
এনে দিলে, আমি পাগল-পাগল হয়ে যাই
আমি তোমার বিভিন্ন প্রত্যঙ্গে আগুনের মত
প্রাস করি অকথিত প্রেমে
সকৌতুক শীতল উত্তাপ
ধিকধিক চিবোয় আমাকে নির্দিষ্ট সময়ে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



