মানসী তুমি এই ক্ষণে
অরুন সাহা
সুদূরিকা!
হয়তো এখন তুমি বসি আনমনে
আমরেই ভাবিছ একান্ত করে
তোমার অন্তরের শুভ্রতায়।
হয়তো এখন তুমি গাথিঁছ মালা
শিউলি ফুলে ফুলে অথবা রজনীগন্ধ্যায়
যেথা বহি যায় দক্ষিণা সমীর
ছড়ায়ে সুবাস আন্দোলিত করে তব মন
তারই মাঝে তোমার চিত্তে আমারি উপস্থিতি।
হয়তো এখন তুমি-আয়নার কাছে বসি
চিরুণীখানা হাতে নিয়ে ধরেছে মাথার পরে
পাশে তব প্রসাধনী ইত্যদি-আমারই স্মরণে।
হয়তো এখন তুমি বসিয়াছ উঠোনে
বসিয়াছে চাঁদের হাট- উঠিয়াছে হাসির হিল্লোল
পাশে বিড়ালছানা- ওধারে দু'টো হাঁস
তবু মাঝে মাঝে তুমি হতেছ উদাসিনী
আমারই ভাবনায়
হয়তো এখন তুমি নদী কিনারাতে বসি
দেখিছ উদ্দাম স্রোতধারা- তবু তারই মাঝে
ঢেউয়ে ঢেউয়ে দীপ্যমান- আমারই মুখখানি।
হয়তো এখন তুমি বিছানায়- বালিশে ঠেস দিয়ে
বুজিয়াছ চোখ দু'টো- একান্ত আলস্যে
ফেলিতেছ তৃপ্তির নিশ্বাস- তবু
মনসচক্ষু দিয়ে দেখিতেছ আমারেই বারে বারে।।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১০ রাত ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


