স্বদেশ
আতাউর রহমান
সময়ের পথে আমি চিরকাল ভোগী-ভ্রাম্যমান,
আমার স্বদেশ স্থির নেই কোন গ্রহে ভূ-মন্ডলে
চিরকাল আমি
বাহুবলে মৃত্তিকার অধিপতি সাজি।
আমার কারাভী
নীল উপত্যকা থেকে চলে গেছে
সিন্ধু-গঙ্গা-ইয়াংসি পেরিয়ে,
পাহাড়-প্রান্তর-বন ভরে গেছে শস্যের সঙ্গীতে,
চিরকাল খুঁজি আমি মাটি
উর্বর-সবুজ মাঠ, নিরাপদ শান্ত তীর্থ-ঘাঁটি।
তবু বুঝি আমার স্বদেশ
প্রাণের গভীরে কোনো দুর্জ্ঞেয় প্রদেশে,
ভূ-মন্ডলে নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


