হৃদয়েতে পথ করে
খগেন্দ্রনাথ রায়
আমি যে যাবোই
আধেক উন্মোচিত তোমার মনের বনে,
ভাবুক না যে যাই
মনের মহুয়া কুসুম আমায় করেছে মাতাল।
আমাকে উন্মন করে
সুরের দ্যোতনা জাগে কন্ঠে তোমার।
সহস্র কল্লোল জাগে
অশান্ত সমুদ্রের মতো হৃদয় নিভৃতে।
সমার্পিত তৃষাতুর আমি
স্বর্গীয় নিষ্ঠায় তোমার সুর-জলধিতে।
তুমি জানতেও পারনি
ডুব সাঁতার ধরেছি আমি সেখানে কখন।
অথচ এই আমি কিনা
মনের অতল এখনো পাইনি তোমার।
তুমিতো ভাবনি মোটেও
ভাবা যায় অমন করে আমাকে নিয়ে।
ভাববে হয়তো চন্দ্রগ্রহণের মতো
অযাচিত এ অতিথি ছেয়ে নেবে তোমার হৃদয়
তবুও নিন্দুকের ঈর্ষিত পথে
আমি যাবোই যাবো হৃদয়েতে পথ করে তোমার কাছে।
বি.দ্র. দ্রুত পোষ্টের কারণে কবিতা গুলো খুব একটা পঠিত হতে দেখছি না। তাই সকলকে অনুরোধ করছি উত্তর বঙ্গের কবিতা বিভাগ থেকে ক্রমানুসারে কবিতা গুলো পড়ার জন্য। আর আপনাদের কাছে কবিতা গুলো পঠিত হলেই কেবল আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা স্বার্থকতা পাবে..তাই সবাই কে কবিতা গুলো পাঠের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১০ ভোর ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


