প্রদীপ চাই মননের বেদীত
শাহানা আখতার মহুয়া
সর্পিল নিঃশব্দে অথচ চিতার দ্রুততায় কেটে যায় দিন।
রক্ত খেয়ে টুসটুসে চিঁনে জোঁকের মতো।
জীবন বৃক্ষ থেকে ঝরে যায় হলদেটে পাতা।
সফলতাহীন অদক্ষ শিল্পীর ক্যানভাসে শুধুই ব্যর্থ আঁচড়।
এলোমেলো সংলাপ য্যানো ভীরূ কুশিলব।
জীবনের চরে শস্য-সম্ভবা পলিতে ছোট্ট শিশুর ছড়ানো ধাপ-
ফিরিয়ে নিয়ে যায় নিমেষ দামকার অনেক কষ্টে পেরোন পথ
ডিঙ্গিয়ে দূরে আরও দূরে..........
এ্যাতো আলো তবু তমাশা তমাল আড়াল করে রাখে গৈরিক গিরি।
সম্মুখের দিনগুলির কাছে একটা পদীপ চাই মননের বেদীতে।।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


