ব্যস্ত পৃথিবী
মিলন কাদির
দিনের পর দিন যায় ক্রমশঃ রাতও
বয়সের শিকড় বিস্তৃত হয় বিস্তৃত হয়
গভীর থেকে গভীরে জীবন নামের উঠোনে
আধিপত্য আর পরিপক্কতা বেড়ে যায়
জীবনের পদক্ষেপ নিকট থেকে নিকটতর হয় উপত্যকার
ক্রমাগত হাঁটছি সামনে শৈশব আর কৈশোরের দিনগুলি
পেছনে ফেলে
যারা ছিল সর্বক্ষণের খেলার সাথী
তারা আজ সবাই ব্যস্ত-বড় বেশি
ব্যস্ততায় ডুবে আছে সবাই-
ব্যস্ত আমার প্রাণ চঞ্চল ছোট বোনটিও
হৈ চৈ আনন্দে ছিল যার ভালোলাগা
সেউ আজ ব্যস্ত-বড় বেশি ব্যস্ত
ব্যস্ত আমিও-
তবুও এই ব্যস্ততায় থেকে ফেলে আসা দিনগুলোতে
ফিরে যেতে ইচ্ছে করে পেছনে ফিরি
পেছনের স্মৃতিময় দিনগুলো সামনে মেলে ধরে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


