নারী প্রতীকের দুঃখ
কালাম উল্লাহ ছানা
অবিকল তোমার মতোন এক মেয়ে
পাঁচেই ফেব্রুয়ারীর প্রশান্ত বিকেল
হঠাৎ কাঁপিয়ে গেলো বহুদিনি পর
সুখপাঠ্য বই-এর খোঁজে যে লাইব্রেরীতে-
সত্যিই কি তুমি এসেছিলে,
না-কি সে আমার নারী প্রতীকের ভ্রম?
মনে হলো কতোদিন পর আবারও
ঈপ্সিত বিকেল চারটার কাছে এসে
অকস্মাৎ দেখা-
সেই পুরোনো ছবির মমতা মাখানো
অপূর্ব দূর্লভ প্রিয়মুখ।
তুমি এসেছিলে কি হঠাৎ?
ওই সে আদল, স্মিতহাস্যের কন্ঠস্বর থেকে
হাল্কা আবেশে বেরিয়ে আসা
রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের সঠিক দাম,
বিকেলের রৌদ্দুরের সাথে মেশানো শাড়ির শ্রেষ্ঠ স্বর্ণাচল
সেই ঘিরে ধরা তোমার লাজুক বাঁকা
চাহনি চোখের উজ্জ্বল আলোর হৃষ্টি
এলায়িত চুলের বিলপে মুগ্ধঘ্রাণ।
সত্যিই কি তুমি এসেছিলে,
না-কি নারী প্রতীকের ভুল দুঃখ তুমি?
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


