মৃত্যুর টিকিট
আলোক সাহা
আমি ব্যাধির দামে কিনেছি মৃত্যুর টিকিট
দাঁড়িয়েছি জীবন ষ্টেশানে
কখন আসবে দুমদাম মৃত্যুর রেল
আমার হৃৎপিন্ডের ফুটপাতের ওপর দিয়ে
দুড়দাড় শব্দ তুলে
ভেঙ্গে চুরমার করে দিয়ে যাবে।
ব্যাধির চিতায় এই দেহ পুড়ে হয়েছে নিঃশেষ।
তবু হে প্রিয়তমা,
হে লীলাসঙ্গিণী পৃথিবী আমার
তোমাকে অশেষ ধন্যবাদ
চিরদিন শুধু ফেলে গেলাম দীর্ঘশ্বাস......।
দুঃখ চারদিকে থেকে করে রাখলো নজরবন্দী
সৃষ্টি করলো দুর্ভেদ্য ব্যাকিকেড
মাকড়সার বেড়াজাল।
আমার দেহ ও মনে শুধু হতাশার করাল ছায়া
তাই মিনতী হে নিষ্ঠুর পৃথিবী
আমার 'প্রিয়তমা
আমার মৃত্যুতে তোমরা ক্রন্দন করো না।
আমার মৃত্যু জানবে
দুঃখ থেকে সুখের পথে উত্তরণ।
আমার মৃত্যু জানবে
ধরিত্রীর অভিশাপ্ত সন্তানের অভিশাপ খন্ডন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



