অভীপ্সিত নয় যখন
মোহাম্মদ লতিফ
সুন্দরতম এ জ্যোৎস্না জ্বলা সময়ে
আমি ভালবাসি আমার
প্রিয় গানটি ক্যাসেটে ঘুরিয়ে দিতে দিতে
বিছানায় গাত্র মেলে ধরে
আমার সুন্দরতম ই্চ্ছার স্বপ্নগুলো
লেহন করে করে বেঁচে থাকতে।
অথচ বিশ্বাস করুন
কি এক নির্মম পীড়নের
মানসিক জিজ্ঞাসাসমূহের ভেতর
আমি বিস্মৃত হই
যাবতীয় নান্দনিক তত্ত্বের
অশ্রুত ইচ্ছার সমূদয় সংলাপ
আমি বিস্মৃত হই
আমার সংবেদন, আবেগ আর
অনুভূতির ছন্দ সুন্দর প্রকাশ।
কিন্তু হা হতোষ্মি!
আমিওতো চেয়েছিলাম
এমনই জ্যোৎস্নাজ্বলা ক্ষণ,
একটি শ্রুতিশুদ্ধ গান,
চেয়েছিলাম অম্লান কতকগুলো
স্বপ্নক্ষণ-যা ভালবাসার,
যা মানবতার,
যা শান্তিপ্রিয়তার এবং
সর্বপরি বাস্তবনিকট।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


