দৃষ্টিহীন
শ্যামল দত্ত
যদি আমার চোখের দৃষ্টি থাকতো
তবে কি আমি স্বপ্ন দেখতাম?
কারণ আমি যে দৃষ্টিহীন
তাইতো এতো স্বপ্ন দেখি।
মধ্যরাত্রির অন্ধকারে
আমার কঠোর সূর্যের
শ্রম প্রাণ-পণ।
তবু তোমাদের অভিধানে আমি দৃষ্টিহীন।
বন্ধু নির্জন ঘরের মধ্যে এক আমি।
ভোরের রক্তিম সূর্য
পূর্বের খোলা জানালায় উঁকি দেয়।
তাই প্রাত্যহিক আলো তোমাদের সাহস
তোমাদের সংসার, তোমাদের শুরু।
ঘরের ছায়ায় বয়সের ভ্রুকুটি,
আর বোধ হয় সময়ের মাপ
এক উদ্ধত তর্জনীর শাসন,
দারুণ অন্ধকার এখানে অগাধ,
এখানে ভিন্ন নদী, কিন্তু সাগরে গিয়ে এক
বাগানে কামিনী ফুলের গন্ধে
চিরকালের সুর থৈ-থৈ করে।
শুনি নারী কেবল সুন্দর,
কিন্তু তার চেয়েও সুন্দর তাদের দেহ।
কিন্তু আমি যে দৃষ্টিহীন,
তাইতো আমি এতো স্বপ্ন দেখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



