বিস্ফোরণ, সাপ এবং দুঃখ বিষয়ক
গোলাম কামরান
বিস্ফোরণ
নিষেধ আছে এই বুকেতে গন্ধ নেয়া সৌরভের
বুঝলে প্রিয় দেয়াল শুধু তোমার দিক ঘুরলে ফের
আসছে সময় দেয়াল ভাঙার যুদ্ধ হবে আমরণ
বুকের মধ্যে দগদগে ঘা এর নাম যে বিস্ফোরণ।
সাপ
সাপ সে-তো
কালো দংশন বাঁশির সুরে খেলা
সাপ সে-তো
নারীর স্বভাব সুযোগ পেলেই গেলা।
দুঃখ
দুঃখ মানে
দুপুর রাতে বুকের ভিতর কাঁদে গ্রাম
দুঃখ আমার
পাথর চাপা সুখেরই ঐ আরেক নাম।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


