হোমায়রা নাজনীন
নষ্ট চাঁদের দিকে এখনও তাকাও
কৃষ্ণ আমার
দাউ দাউ জ্বলছে সূর্য তার ভেতরে খোঁজ
শিশিরের মতো শীতল বাতাস
ব্যর্থ রাধাচূড়া আজও রাখতে চাও ফ্লাওয়ার ভাসে।
এ-রাধিকার জ্যোৎস্নায় আজও গোছল করতে সাধ জাগে।
ফিরে যাও কৃষ্ণ আমার-ফিরে যাও
পান করো কুমারী জ্যোৎস্না
দেখে নাও কুমারী গোলাপ
কুমারীর আঁচলে খেলো চোর চোর খেলা
বোগেনভিলার মতো ঠোঁটে এঁকে দিও প্রথম চুমু।
ফিরে যাও কৃষ্ণ আমার- ফিরে যাও
এ- রাধিকার বুকে ফুটে আছে অজস্র শ্বেতকরবী
কৃষ্ণ কোথায় গুঁজবে মুখ??
নষ্ট চাঁদের জ্যোৎস্নায় নিজেকে দেখতে পাবে না
তুমুল বিপক্ষে যাবে চতুর্দিকের বাতাস
ছিন্ন-ভিন্ন হয়ে যাবে রক্তের বন্ধন
তুমি হবে পরাজিত কৃষ্ণ
তার চেয়ে বরং ফিরে যাও
ফিরে যাও কৃষ্ণ আমার।।
[ছবি: passion-flower by google search ]
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১০ রাত ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



