কথায় আছে যন্ত্র থাকলে যন্ত্রনা থাকবেই। আমার ই-মেইল এ্যকাউন্ট হ্যাকড্ হওয়াতে সেটা আবারও অনুধাবন করলাম। দু'সপ্তাহ পূর্বে আমার Hotmail, Facebook, Gmail এ্যকাউন্ট হ্যাকড্ হয়েছে। এদের মধ্যে Hotmail এর এ্যকাউন্টটি আমার সবচাইতে দরকারী ছিল। বলাবাহুল্য এ্যকাউন্টটি আমি বিগত পাঁচ বছর ধরে ব্যবহার করে আসছি। তাই আমার কাজ থেকে শুরু করে বন্ধুবান্ধব সকলেই এটাতে মেইল করে। আমার ইউনিভার্সটির কিছু গুরুত্বপূর্ণ মেইলও সেভ করা ছিল।
যাই হোক, মাইক্রোসফটকে ইমোশনাল মেইল করে আমি আমার এ্যকাউন্টটি ফিরে পেয়েছি। যদিও সেটা খুব একটা সহজ ছিলনা।
এই বিষয়ে আপনাদের কিছু দরকারী কথা বলতে চাই।
১. ই-মেইল এ্যকাউন্টের পাসওয়ার্ডটি সবসময় নাম্বার ও অক্ষরের সংমিশ্রণে ক্রিয়েট করবেন।
২. অন্তত দু-তিনদিন পরপর জমে থাকা cookies, history, temporary files গুলো মুছে দিবেন।
যেভাবে মুছবেন: Internet Explorer >>Tools >> Internet Options >> Browsing history তে গিয়ে Delete করে দিন।
এটা করার ফলে থার্ড পার্টি মানে spyware আপনার পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবে না। এমনকি আপনার কম্পিউটারে Antii-Virus থাকলেও Spyware সহজেই ঢুকতে পারে। তবে, আপনি চাইলে ফ্রি'তে Ad-Aware ডাউনলোড করে নিতে পারেন। এতে ঝুঁকি কমে যায়। ডাউনলোড করতে চাইলে গুগলে সার্চ দিলেই পাবেন।
আপনার hotmail এ্যকাউন্ট হ্যাকড্ হয়ে গেলে কি করবেন সেটা বলছি। MSN কিংবা Hotmail এ গিয়ে help centtral ক্লিক করুন। তারপর why can't I sign in ক্লিক করে নিচের get more help এ ক্লিক করুন। তারপর get support এ ক্লিক করুন। এবার আপনি আপনার নাম, ই-মেইল এড্রেস (যেটি হ্যাকড্ হয়েছে), ই-মেইল এড্রেস (যেটাতে response পেতে চান), sing in and password সিলেক্ট করুন, আপনার ISP (internet Service Provider) সিলেক্ট করুন তারপর submit ক্লিক করে পাঠিয়ে দিন।
চব্বিশ ঘন্টার মধ্যে তারা আপনাকে মেইল করবে। তারপর validation চাইবে। যেমন আপনার এড্রেসটিতে কি ফোল্ডার ছিল, কার এড্রেস ছিল, আপনার দু'একটি মেইলের সাবজেক্ট কি ছিল ইত্যাদি। তাই আপনার মেইল ইনবক্সটিতে কি আছে মনে রাখবেন। কেননা, কখন আপনার এ্যকাউন্ট হ্যাকড্ হয়ে যায় বলা যায় না।
আরেকটা কথা সবসময় গুরুত্ভপূর্ণ মেইল কিংবা ফাইলের কয়েকটি কপি করে রাখবেন।
অনেক আজাইরা প্যাচাল করলাম এবার যাই.......।
ভালো থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

