আজকে ডিনারে দেখি ডেজারট দিছে গুলাবজামুন ( ইন্ডিয়ান মিস্টি )
আমাদের দেশে এটাকে বলা হয় ' পানতোয়া '
স্বাদে বা গন্ধে গুলাবজামুন , পানতোয়ার ধারে কাছেও নেই
ইন্ডিয়ান চিফ ইঞ্জিনিয়ারের মুখে গুলাবজামুনের গুণগান শুনে বলি
-মায়ের কাছে মাসির গল্প কর ? মিষ্টির দেশের মানুষ আমি, আমারে শিখাও মিষ্টির টেস্ট ?
তোমাদের গুলাবজামুন আমাদের পানতোয়ার ধারে কাছেও নেই !
-তাহলে খাইতেছ কেন ?
- দুধের স্বাদ ঘোলে মিটাই ( ব্যাপক উদাসি ভাবের ইমো হবে )
গুলাবজামুন নিয়া প্যাচাল পারার পর আমাদের দেশের অতি উন্নত মানের মিষ্টি খাওয়ার বিরম্বনার কথা মনে পরে গেল
২০০৮ এর দিকের কথা
উত্তরা তে একটা ফ্ল্যাটে থাকি কয়েক বন্ধু মিলে
আমাদের রান্না করত এক মধ্য বয়স্ক খালা
খালা প্রায়ই দুপুরে রান্না করতে দেরি করে আসত
একদিন জিজ্ঞাসা করলাম দেরি করে আসেন কেন ?
- আমি একটা মিষ্টির দোকানে কাজ করি , ঐ খানে শেষ করে আপনাদের এখানে আসি
- খালা মিষ্টি কেমন বানায় ? পাশ থেকে খাউয়া দোস্ত জিগায়
-উত্তরা এলাকার সবচেয়ে নামি দোকান - খালার জবাব
-তাই নাকি !! এক সময় নিয়ে আইসেন তো !! ( খাউয়া দোস্তের জিহ্বায় পানি )
কয়েকদিন পরে খালা এক প্যাকেট মিষ্টি নিয়ে হাজির
এক প্যাকেট মিষ্টি ৪ জনে সাবার করতে মিনিট খানেক ও লাগে নাই !
টেস্ট খারাপ না ! - খাউয়া দোস্ত কয়
আমার কাছে ডিসেন্ট মনে হইছে ( কুমিল্লার পোলা আমি, রসমালাই এর উপরে মনে হয় না কোন মিষ্টি আছে )
-খালা আরেকদিন নিয়া আইসেন - খাউয়া দোস্ত চিল্লাইয়া কয়
কিছুক্ষণ পরে খালা রান্নাঘর থেকে এসে বিলের রসিদ খাউয়ার হাতে দেয়
খাউয়া বিলের কাগজ আমার হাতে দিয়ে কয় - দোস্ত ধর আমি একটা সিগারেট টাইনা আসি
বিলের কাগজে দেখি ১ কেজি মিস্টির দাম ১৮০০ টাকা লেখা
- খালা ১৮০ টাকা নাকি ?
- না মামা ১৮০০ টাকা খালা লাজুক হাসি দেয় :#>
বলেন কি ? !! ( অলরেডি আমার জ্বলুনি শুরু হয়ে গেছে )
- এর চেয়েও দামি মিষ্টি আছে দোকানে, পরের বার নিয়ে আসুম - খালা বলেন
আমি আর কিছু বলি না , খাউয়া তখনো বাইরে (মনে হয় টয়লেটে ) , বাকি দুইজনের একজন মিস্টি খাইয়া ফেসবুকে স্ট্যাটাস দিতে ব্যাস্ত , আরেকজন ব্যাস্ত মোবাইলে গার্ল ফ্রেন্ড কে জানাইতে
আমি ২০০০ টাকা খালা কে দিয়ে বলি , বাকি ২০০ টাকা আপনি রেখে দিয়েন ( যে সাহস উনি দেখাইছেন তার জন্য ২০০ টাকা পুরস্কার তিনি পাইতেই পারেন )
একটু পরে খাউয়া দোস্ত বলে " দোস্ত কি মিস্টি খাইলাম ? বুক জ্বলতেছে !"
" খালি বুক না একটু পরে অন্য কিছু ও জ্বলবে " আমি বললাম
রান্না শেষে খালা যাবার সময় খাউয়া দোস্ত চিল্লাইয়া কয় " খালা আর মিষ্টি আইনেন না "
কি খাইতে মুঞ্চায় ?
অবশই নিজ দায়িত্বে খাইবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

