somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রথ ম্যালা বিষয়ক

২৮ শে জুন, ২০১২ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সিলেটে রথের ম্যালায় গিয়াছিলাম, যাবার প্রস্তুতি নিতেছিলাম প্রায় চার দিন থেকে, ম্যালায় কি কি কিনবো তার ও একখান লিস্টি বানাইয়া ফেলিয়াছিলাম

১ বাশের বাঁশি(সামনে বেলুন লাগানো থাকে , ফুঁ দিয়া বেলুন ফুলাইতে হয়, তারপর বেলুনের বাতাস বাইর হউয়ার সময় পোওওওওওওও কইরা বাজে)
২ কাঠের ঠ্যালা গাড়ি(কাঠের হাতলের সামনে দিটা চাক্কা থাকে তার উপর পাখা থাকে তিন খান, হাতল ধইরা দৌড় দিতে হয় চাকা কট কট করে আর পাখনা ঘোরে, ব্যাপক মজা!!)
৩ টমটম(সুতা বাধা দুই চাকার গাড়ি সুতা ধইরা দৌড় দিতে হয়),
৪ কাঠের বন্দুক(এর ভিতর ইটা দিয়া লোড কইরা ট্রিগার চাপলেই কেল্লাফতে),
৫ স্টিলের বন্দুক(যাহার ভিতরে বারুদের রিল ঢুকাইতে হয় এবং পটাশ পটাশ ফাটে)
৬ মাটির বাঘ, ভাল্লুক, বক, টিয়া, হরিন (এগুলারে সামনে সাজাইয়া, কাঠের বন্দুক দিয়া শিকার করার ব্যাপক (হিংস্র) আনন্দ :D)
৭ রকেট (কাচের পাইপ এ থাকে লাল নীল পানির মাঝে , সেই ফানেল উল্টাইলে শাই শাই করে রকেট ওপরে ওঠে)
৮ বাঘের মুখোশ (প্লাস্টীকের)
৯ ডুগডুগি

খাবারের ও একটা লিস্টি আছিল
১ গজা (গাঁজা নহে গজা)
২ পাপড় (থালার সমান সমান পাপড়)
৩ গরম পিয়াজু (আলুজি বা ডালুজি নয় সলিড পিয়াজি)
৪ বাতাসা
৫ খৈ
৬ গুড়ের জিলাপী

যাহোক আমার বিশাল লিস্টি লইয়া মেলায় যাইয়া যারপরনাই হতাশ, সেখানে আমার লিস্টির কিছুই নাই, আছে ব্যাটারিতে চলা বেঞ্জ ফেরারি, বেন টেন, পকেমন, রোবোকপ, মেয়েদের হরেক কস্মেটিক্স, ফ্রিজ ওভেন, গ্রোসারি, সালোয়ার কামিজ গেঞ্জি, কঙ্কাল সদৃশ গলার মালা, ব্যাটারি চালিত এ কে ৪৭, কলাশনিকভ, চাবি দেয়া বাঘ হাতি ঘোড়া, ভ্যানিটি ব্যাগ, দাবাং, ওয়ান্টেড জিন্সের প্যান্ট, ফুচকা, বার্গার, পেটিস।
জুয়ার টেবিল জমজমাট, পাখির দোকান যেখানে দুর্লভ সাদা ঘুঘু ঘুপচি খাচায় বিক্রি হচ্ছে, পরিবেশ অধিদপ্তর কে কাচকলা দেখিয়ে।

হায়রে রথের ম্যালা!!! আমার প্রজন্মের সবকিছুই পালটে গেছে!! আমি ভাবছি আমাদের পিতাদের প্রজন্ম এই পৃথিবীতে বেঁচে আছে কিভাবে!!!

তবে ম্যালায় একটি বস্তু কিনিয়াছি যাহা ব্যাপক পছন্দ হইয়াছে, এক বৃদ্ধ বেহালা নামক একটি বাদ্যযন্ত্র বিক্রি করিতেছিল (হাতে তৈরি) ইহার আভিধানিক নাম আমি জানিনা, তবে ইহা বেহালা গোত্রিয় বটে, ইক্টা মাটির ডুঙ্গির সাথে এক খানা বাশের কঞ্চি বাধিয়া , তাহাতে টান টান সুতা বাধানো হইয়াছে, এবং উহা বাজাইবার উদ্দেশে একটি ধনুকের ন্যায় কঞ্চি দেয়া হয়েছে, ব্রিসশ যখন তা বাজাইয়া শাহ আব্দুল ফকিরের গান ধরিয়াছিলেন, চিত্ত ব্যাপক বিনোদিত হইয়াছিল, ভগ্ন হৃদয়ে বঘরে আসিয়ে ভাবিলাম বেহালা বাজাইয়া চিত্ত প্রসন্ন করিতে উদ্যত হই, প্রথমবার গুতা দেয়ার পরে যে শব্দ বাহির হইল তাহা যদি সঙ্গিত হয় তবে আমি বেথভেন হইয়া যাব।
তবু আমি অধির আগ্রহে সেই বাদ্যযন্ত্রই বাজাইয়া যাইতেছি(ইহাকে যদি বাজানো বলে তবেই)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×