একটি শিশুর ও জন্ম চাইনা আজ
প্রতিটা পুরুষ কে খোঁজা করে দে, জরায়ু তে বিশ ঢাল
একটি শুক্রানু ও যেন জরায়ু তে আঘাত না হানে ।
পৃথিবী কে বন্ধ্যা করে দে, যে প্রিথিবীর ভ্রুন আছে
সেই প্রিথিবীর ও গর্ভপাত অনিবার্য।
উঠনে যেন একটা বেলিও না ফোটে,
চাইনা টুনটুনির ছোট্ট দুই বাচ্চাও
সব কবিতা শালা ডাস্টবিনে ছুঁড়ে ফ্যাল।
সব কবির আঙুল কেটে দে, চাইনা কোন কবিতার জন্ম
সাহিত্য শিল্পকলা কে শ্মশান এ পুড়িয়ে মার ।
চাইনা কোন আদি বা নব্য গ্রন্থ কেতাব ,
কোন নতুন তন্ত্রের মন্ত্র চাইনা।
শুধু মানুষ ভালোবেসে একটি মাত্র জন্ম চাই
সাতশ কোটি মানুষ এক সঙ্গে প্রসুতি হবে ,
একই দিনে, একই সকালে সমস্ত মানুষের জল খসবে ।
সেই একই ভোরে মানুষকে ভালোবেসে
শুধু একটা ‘বোধের’ জন্ম চাই-
কোন ছুরি কাচি সিজার নয়, একটা প্রাকৃতিক প্রসব্
প্রসব বেদনায় প্রাসচিত্ত হবে সমস্তু পাপের
রুদ্র নতুন করে কবিতা লিখবে-
‘বোধ’ হবে পৃথিবীর সবচেয়ে মুল্যবান সম্পদের নাম।
মায়ের কোলে ‘বোধ’ হবে পৃথিবীর সবচেয়ে আদোরের শিশু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

