প্রেমিকা প্রথম দিন রিকশার হুড তুলে যে ছোট্ট লাজুক চুমু দিয়েছিল, সেই চুমুর স্বাদ এখনো ভুলিনি। হুডের ছায়ায় কত ঠুনকো ঝগড়ার শুরু , সেখানেই মিটমাট। বন্ধুদের সাথে কত বিনিদ্র রাত্রি টি এস সি, শাহবাগ, মতিঝিল,পুরান ঢাকা ভ্রমন, গলা ছেড়ে হেড়ে গলায় গান। প্রতিটা সুখস্মৃতি ধীরে ধীরে বিসর্জন দিচ্ছি। খুব তাড়া পড়ে গেছে যে!! তাই ছোট ছোট আনন্দ দুঃখের সাথে জড়িয়ে থাকা এই ত্রিচক্রযান কে বিসর্জন দিচ্ছি আমরা, ঢাকা থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে রিকশা বাড়ছে ভি আই পি রোড।
আর্ট এবং পেইন্টিংস নিয়ে নাড়া চাড়া করতে করতে দাদাইজম, এক্সপ্রেশনিজম, স্যুরিয়ালিজম এর ভিড়ে মিশে গিয়েছিলাম, হঠাত করে খেয়াল করলাম ঠিক আমাদের চোখের সামনের একটা গুরুত্বপূর্ণ শিল্প আমার চোখে পড়ছে না। সেটা হচ্ছে আমাদের রিকশা চিত্র, আমাদের চোখের সামনে সহস্র রিকশা এর সাথে যা মিশে আছে। কোন রিকশায় আছে সত্তর বা আশির দশকের সিনেমার নায়ক নায়িকার ছবি, তাদের একশন দৃশ্য বা প্রেমের দৃশ্য, কোনটায় ময়ুর, বাঘ, ভাল্লুক, ও নানাবিধ পশুপাখির সৌন্দর্য, কেউ ফুটিয়ে তোলেন গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য শোভা। এই শিল্প কে বাংলাদেশের অন্যতম একটা পাবলিক আর্ট বলা যায়।
একজন রিকশাওয়ালা বা এই শিল্পের শিল্পীর সর্বাত্মক চেষ্টা থাকে একটা রিকশা কে সুন্দর এবং রঙ্গিন করে সাজানো তে, যেন সেই বাহন টা আমাদের জীবনে নতুন কিছু রঙ যোগ করতে পারে। দিন দিন রিকশা কমে যাচ্ছে, রিকশা চিত্রের কদর ও কমে যাচ্ছে, জানিনা এই শিল্পীরা ক্যামন আছেন তাদের ভবিষ্যৎ দুর্দশা নিয়ে কি ভাবছেন। তাদের নিয়ে সমাজ এ কোন কাজ ও ত্যামন হচ্ছে না, বছর আটেক আগে আনুশেহ আনাদিল তার ফ্যাশন হাউস ‘যাত্রা’ য় রিকশা চিত্র কে মুল উপজীব্য হিসেবে তুলে ধরেন, এর মাধ্যমেই আমাদের উচ্চবিত্ত, ও উচ্চ মধ্যবিত্ত সমাজে এই শিল্পের পরিচিতি কিছুটা হলেও বেড়েছে, সেজন্য তাকে বহু আগে একবার শুভকামনা জানিয়েছিলাম। ধন্যবাদ আনুশেহ। এই শিল্প কে বাচিয়ে রাখতে হলে এই ব্যাপারে আমাদের অনতিবিলম্বে দৃষ্টি দেয়া উচিত, কারন রিকশা চিত্র এখন বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে, একে বাচিয়ে রাখা আমাদের দায়িত্ব।
এই সমস্ত রিকশা চিত্রের ই অল্প কিছু ছবি দিয়ে এই লেখা-
কি তার রুপ!! যেন প্রেমিক যুগলের কাঙ্খিত বাসর ঘর। :p :p
বি দ্রঃ ছবিগুল আমার তোলা নয়। নেট থেকে সংগৃহীত, যদি কারো কোন আপ্নত্তি থাকে, বা মেধা স্বত্ব এর লঙ্ঘন ঘটে তবে আমাকে জানান। আমি সেই ছবি মুছে ফেলব।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

