আরে এই তো গতকাল, লাঞ্চ করতে অফিস থেকে বের হয়েছি। দেখি এক লোক লুঙ্গি কাঁছা মেরে প্রাণপণে দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। কি ব্যাপার? কি ব্যাপার? ভাবলাম, কে তাড়া করলো তাকে? তবে কি পিছনে পুলিশ? না সে নিজেই একজন ছিনতাইকারী। তো পিছনে কে তাকে তাড়াচ্ছে এটা দেখার জন্য একটু দাঁড়ালাম। কিন্তু কৈ! পিছনে পুলিশও দেখলাম না আর অন্যকোন জনগনকেও দেখলাম না। পরে একজন বলল, লোকটির পিছনে কেউ দৌড়াচ্ছে না, বরং লোকটিই একটা কিছুর পিছনে দৌড়াচ্ছে। আর সেটা হলো গরু। লোকটি কোরবানীর গরু কিনে নিয়ে বাড়ি ফিরছিল, আর গরু মশাই সুযোগ বুঝে দড়ি ছিঁড়ে দিয়েছে ভোঁ-দৌড়।
যাক সে কথা, সেদিন হঠাৎ বাসষ্ট্যান্ডে প্রায় ৬/৭ বছর পরে এক বন্ধুর সাথে দেখা। আগের সাথে পুরোটাই মিল আছে শুধু ভুঁড়ি ছাড়া। ওর দিকে তাকালেই শুধু ভুঁড়ির দিকে চোখ যায়। পুরো দেহ জুড়েই শুধু ভুঁড়ি। যাই হোক, ওর ভুঁড়ি দেখে আমাদের গতবারের কোরবানীর গরুর কথা মনে পড়ে গেল। ঐ গরুটারও ওমন একটা ভুঁড়ি ছিল। কান্না পাচ্ছিল, আহা! গরুটা আজ আর বেঁচে নাই!
আবার বেশকিছুদিন যাবত একটা কথার সম্মুখীন হতে হচ্ছে খুবই। যেমন, সে বন্ধু আমাকে প্রথম দেখাতেই বলল, তুই কি? আমি তো পুরা ভ্যাবাচ্যাকা। আবারো বলল, তুই গরু না খাসি? বললাম, আমি মানুষ।
সেদিন গেলাম গাবতলী। কোরবানীর পশু কিনতে? হাটের অনেক আগে থেকেই হেঁটে যেতে হয়। আরে কি অবস্থা? আমি হাটছি, দেখি কেউ আমার দিকে লাঠি, দড়ি, ঘাস, কাগজের মালা, শিং এর টুপি এগিয়ে দিচ্ছে। মহাবিরক্ত হয়ে দিলাম একটা ধমক। বললাম, এইসব কি? ওরা বলল, "স্যার গরু না খাসি? গরু হইলে এইগুলা নেন, আর খাসি হইলে এইগুলা নেন। কামে লাগবো।" আমি ওদের বললাম, "আরে আমি তো এখনও কিছুই কিনিই নি। লাগলে পরে নিবো।" একটু এগিয়ে যেতেই একলোক আমাকে কানের কাছে এসে বললো, "ভাই লোক লাগবে লোক।" আমি একটু ভ্যাবাচ্যাকা খেলাম (তার ভাবখানা এমন যেন আমি ইংলিশ রোড দিয়ে হাটছি)। এটা কেমন প্রস্তাব? আমি তো পুরুষ মানুষ "লোকের" সাথে কি করবো (বিপরীত লিঙ্গের কেউ হলে না হয় কথা ছিল
আমি বললাম, "না আমি গরুর মাংশ খাওয়ার পর যে হাগু দিবো সেটা পরিষ্কার করার জন্য একটা লোক লাগবে। সেটা থাকলে আওয়াজ দিয়েন।" লোকটা আমার দিকে কিছু না বুঝেই হা করে তাকিয়ে থাকলো। আমি বললাম, "মুখটা বন্ধ করেন, মাছি ঢুকবে।"
চলবে......
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



