somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ঈদের আগের আমার বেহাল দিনগুলো /:) (পর্ব- ২)

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বে প্রকাশের পর
..........................

যাই হোক, সামনে এগুলাম, হাটের বাহিরে বিশাল ব্যানার। "বিরাট গরু-ছাগলের হাট"। কিন্তু হাটে ঢুকতেই ছোট্ট কয়েকটা গরু দেখলাম। বাছুরের সমান। তেমন বড়ো কোন গরু চোখে পড়লো না। বুঝলাম না, বাহিরে তবে কেন লিখেছে "বিরাট গরু-ছাগলের হাট"। মনে মনে হাসলাম, ব্যাপারটা অনেকটা "খাঁটি গরুর দুধ" এর মত।

তারপর হাটের একেবারে ভিতরে দিকে এগুতে থাকলাম। হঠাৎ শুনি, "এই গরু, গরু"। চমকে উঠে একটু সরে দাঁড়াতেই দেখলাম, এটা ষাঁড় এগিয়ে আসছে। পিছনে দড়ি ধরে এক ব্যাপারী। ওটা হাসিলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মানে লাইসেন্স করানো হবে। গরুটার ভাব খানা এমন যে, "চল ব্যাটা, দেখি আমাকে কে কোরবানী দিতে পারে, চল তোর বাসা কোথায় চল"। প্রথমে ষাঁড়, তারপর ব্যাপারী, আর তার পিছনে যিনি ষাঁড়টা কিনলেন। উনার হাসিটা আকর্ণ ঝুলছে দেখলাম। কে যেন একজন তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, "এই গরু কত?" দেখলাম ওনার হাসিটা মলিন হয়ে গেল। উনি অপমানিত অনুভব করলেন মনে হয়, তাকে গরু বলে ডাকার জন্য।

এবার আস্তে আস্তে গরু দেখতে লাগলাম পুরো হাট জুড়ে। দুর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। পুরো হাট চষে ফেলে লাষ্টে একটা গরু খুব পছন্দ হলো। গেলাম ওটার কাছে। ব্যাপারী ছুটে আসলো। গরুর লেজের নীচে ব্যাপারী দিলো হাত। আর গরু দিলো লাফ। ওরে বাবা!! তাগড়া গরু। এতক্ষণ ভাব ধরে ছিল। ব্যাপারী সাহেব, গরুর পাছায় কয়েকটা চড় দিয়ে বললো, "নিজের বাড়ীতে পালসি, খুবই শান্ত। এর নাম দিসি সোনা।" এই কথা শুনেই গরু, তার ব্যাক রাইট পা দিয়ে দিলো একটা কিক ব্যাপারীকে। ব্যাপারী আমার দিকে তাকিয়ে কয়, "খুব শান্ত, এই র র র, সোনা"।

বললাম, ভাই, "আপনার গরুটা খুব সুন্দর। আমার খুব পছন্দ হইসে। আপ্নে গরুটা আমারে দেন।" আরো অনেক অনেক কথা বললাম তার মন গলানোর জন্য। তাও তো প্রায়ই আধা ঘন্টা হবে। আমি দুটি সিগারেট কিনে একটা নিজে ধরিয়ে তাকে দিলাম আরেকটি ধরানোর জন্য। সে বেনসন ব্র্যান্ডটা ভালো করে দেখে আয়েশ করে প্রথমবারের ধোঁয়াটা ছাড়লো। ভাবখানা এমন যে, বেনসন সিগারেট ফ্যাক্টরীটা তার বাবার। সে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে আছে। আমি এত তেল দিচ্ছি যাতে সে দামটা একটু কম চায়।

এভাবে একসময় বললাম, "ভাই, আপ্নের সোনাটা খুব সুন্দর, আর সাইজেও বড়। আমাকে দেন, এর দাম কত?" এই কথাটা বলতেই দেখি পাশে দাড়ানো ভ্রাম্যমান সিগারেট বিক্রেতা ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসে কয়, "হায় হায় ব্যাপারীর সোনা নিয়া টানাটানি।" বুঝলাম, তার কথা শুনে ব্যাপারী একটু লজ্জা পেয়েছে।

এই হাসাহাসি থামাতে ব্যাপারী গরুর যে দাম বললো, চিন্তা করে দেখলাম আমার আগামী তিনটা কোরবানী ঈদের বাজেট একসাথে করলেও হবে না। দাম শুনে আমার চেহারা মনে হয় টম এন্ড জেরী কার্টুনের টমের (যখন টম মাইর খায়) মত হয়ে গিয়েছিল। লজ্জা পেয়ে আশেপাশে তাকাতেই দেখি সেই লোকটা দাড়িয়ে আছে আমার পিছনে যে লোকটা আমাকে বলেছিল "ভাই লোক লাগবে নাকি"। সে আমার দিকে তাকিয়ে একটা ভৎর্সনার হাসি দিয়ে সামনে দিকে হাটা দিলো। তার ভাবটা এমন, "শালা, ভাত পায়না চা খায়, হুন্ডায় চইড়া হাগতে যায়।"

আমি ভগ্ন হৃদয়ে ওখান থেকে সরে আসলাম। আর ভাবলাম আমার আধা ঘন্টা আর সাড়ে চার টাকার বেনসনটাই নষ্ট। আর সাথে কত্ত অপমান হলাম। মনে হচ্ছিল, আমিই একটা গরু। তখন ইচ্ছা হচ্ছিল, আবার কেউ আমাকে জিজ্ঞাসা করুক, "ভাই আপনি গরু না খাসি।"

চলবে.........

প্রথম পর্ব
Click This Link
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×