অসময়
আজকে আকাশটা হলদেটে মেঘলা। মন ভালো করিয়ে দেওয়ার মতো ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। ঘুম ঘুম চোখে গান শুনতে শুনতে লিখছি। কাজটা করতে যে এতো মজা কে জানতো?
আপাতত, আমার দুইজন গায়ককে অসম্ভব ভালো লাগছে - দাউদ ওয়ার্নসবি ও অঞ্জন দত্ত। এ দু'জনের গান আমি কিছুদিন পর পর শোনা বন্ধ করে দেই, কারন বেশি শুনলে তিতা হয়ে যাওয়ার সম্ভবনা আছে। দাউদ ওয়ার্নসবি কে মানুষ হিসেবে আমি খুব পছন্দ করা শুরু করে ফেলেছি। আমার ওনার জীবনযাপনের পদ্ধতি খুবই ভালো লেগেছে। তাই সম্মানের ক্ষেত্রে উনি আমার লিস্টে আপাতত তিন নাম্বারে আছেন। আরও কয়েকটা দাউদ ওয়ার্নসবি জন্ম নেয় না কেন?
অঞ্জন দত্তের 'অসময়' শুনছি। যদিও আমার জীবনে এখনও সে সময় আসে নি, যখন 'বৃষ্টি নামবে বলে বেড়ে যাবে তাড়াহুড়ো', তবুও ভালো লাগছে শুনতে। অঞ্জন ও দাউদ দুজনই খুব স্পেসিফিক ইমেজারি নিয়ে গায়, তাই চোখ বন্ধ না করলেও গানগুলো অনুভব করা যায়। আর ওরা দুজনই বেশির ভাগ গানই শুধু গিটার দিয়ে গেয়েছে, তাই বোঝাই যায় যে গলার খুঁত ঢাকার কোন চেষ্টাই করা হয় না, কারন ওদের গানের গলায় কোনও খুঁতই নেই!
সেই মন প্রান খুলে গল্প করার দিন শেষ,
শুধু তাড়াহুড়ো করে যদি কিছু কথা বলে ফেলা যায়!
সময় যা ছিলো হাতে সবটাই নিঃশেষ;
পড়ে আছে শুধু অজস্র অসময়।
তাই হলদে পাখিরা এই শহরে আর ফিরে আসে না,
শুধু বেড়ে চলে ডিজেলের ধোঁয়া - রাস্তায়,
সেই ল্যাংটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসে না,
বেড়ে গেছে রাতারাতি বয়স অসময়।
তাই বৃষ্টি নামলে পরে মন আর জুড়িয়ে যায় না;
শুধু চাপচাপ কাদা, প্যাচপ্যাচে সংশয়,
কারও মুখে আর কোন মিষ্টি হাসি মানায় না,
তেতো হয়ে গেছে সব হঠাৎ অসময়।
তাই কোনদিন যদি একা একা একা জানলার পাশে
কোন খয়েরী বিকেল বেলা কান্না বেড়ে যায়,
নিয়ে কথার ছলে শ্যাওলা ভেজা গানটা আমার -
ফিরে আসবো তোমার কাছে হঠাৎ অসময়।
আজ বৃষ্টি নামবে বলে বেড়ে গেছে তাড়াহুড়ো সকলের,
ভাসবে না নীল কাগজের নৌকো নালায়,
আজ তাড়াহুড়ো করে গিয়ে ঘরের দরজাটা বন্ধ,
ভেসে যাবে শরীর আবার অসময়।
তাই স্যাঁতস্যাঁতে সকলের ঘরদোড়, চৌকাঠ,
রোদের রঙ শুধু বদলায় আকাশের গায়ে,
মনের ভেতর সব হয়ে গেছে অকারন ফ্যাকাশে,
বিস্বাদে ভরা ছবি এঁকে যায় অসময়!
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।