আগুন মাছি?
আমি হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখতে ভুলে যাই। তখন কিছুই ভালো লাগে না - শুধু চুপ করে বসে থাকতে ইচ্ছা করে। আশেপাশের সবাইকে ভীষণ অসহ্য লাগে। মনে হয়, সব কিছু ভুলে লম্বা একটা ঘুম দিয়ে আবার নতুন করে শুরু করি। আমার ছোট্ট মস্তিষ্ক মাঝে মাঝে ভুলে যায় যে নিজে না পাল্টালে জীবনটা ঠিক একই রকম থাকে। আমার ব্যাপারটা হচ্ছে, আমি যদি কোন কিছুতে পুরোপুরি বিশ্বাস না করি, সেটা মাথায় ঢোকাতে সময় লাগে। যেমন, এইচ এস সির জন্য ইকোনোমিকস পড়ার সময় আমার মনে হতো, এটা পড়ার তো আমার কোন দরকার নাই। আমি এই সিস্টেমের কিছু কিছু ব্যাপার পছন্দ করি না, আর এইচ এস সির পর ইকোনোমিকস নিয়ে ঘাটাঘাটি করার একদম দরকার নেই, শুধু শুধু মাথা ঢুকিয়ে লাভ কি?
আমার এই সিনিসিজমের মাত্রা যখন অনেক ওপরে উঠে যায়, তখনই আমি স্বপ্ন দেখতে ভুলে যাই। কবিতা লিখতে ভুলে যাই। সৌন্দর্য্যকে দূরে ঠেলে দেই। চিন্তা করা হয় না, চিন্তা লেখাও হয় না। টু ডু লিস্ট বাড়তে থাকে। চেনা গানগুলো প্লে লিস্টে রিপীটে বাজতে থাকে। বই পড়া হয় না। মেজাজ খিটখিটে হয়ে যায়। খুব কাছের মানুষগুলোকে এমনি এমনি কষ্ট দিতে থাকি।
তারপর কেও একজন আমার শক্ত হৃদয়টাকে একটুখানি নাড়িয়ে দেয়। আর আমার খুব স্বপ্ন দেখতে ইচ্ছা করে। সমস্যগুলো ধরে ধরে একে একে মেটাতে ইচ্ছা করে। আর আমার মনে হয়, মাত্র ছয় সপ্তাহ বাকি আছে তো কি হয়েছে? পুরো জীবনটাইতো পড়ে আছে, একটু একটু বদলে যাবার জন্য।
আজ হঠাৎ কেন মনে হলো? গত অনেক সপ্তাহ হয়তো মাথাটাকে বালির অনেক ভেতরে রেখে বসে ছিলাম। আওয়াল সিটির নাম শুনিনি। ফায়ারফ্লাইস এর নাম শুনিনি। আজকে গানটা শুনে মন ভরে গেলো। খুব সুন্দর একটা কবিতা লিখতে ইচ্ছা করছে!
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।