আর্দ্র বাতাস, থামছে না এই ইলশে-গুড়ি খেলা,
দিঘীর জলের ছায়ায়
শ্যাঁওলা পাতা, শাপলা সাদায়- ঘাস ফড়িং এর মেলা।
ভেজা সবুজ মায়ায়-
কোমল ঘাসের ঢলে পড়া - আদর মাখে মাটি,
খোলা পায়ের পাতায়-
আদুল ছোঁয়ায়- কাঠ পিঁপড়ের আলতো হাটাহাটি।
দৃষ্টি উদাস করা-
তার ভাবনায় কোন সুদূরের মেঘের ছায়া পড়ে,
স্মৃতির পাতা হরা
বৃষ্টিও আজ মনটা ঘিরে যাচ্ছে হেলা করে।
বিকেল শেষের আলোয়
থামলো ঝরা আলতো করে ঘর ফেরানো ডাকে
ভরবে আঁধার কালোয়
চাওয়ারা সব হিম পবনের কষ্ট ছবি আঁকে।
সাঁজবাতি ঐ জ্বলে
নিত্য শত কাজের ভেতর রাত আঁধারি নামে
বাহির দেখার ছলে
তাকে খোঁজার ব্যাকুলতায় সময় হঠাৎ থামে ।
যদি এমন হতো
ইচ্ছেরা সব বাঁধন হারা মুক্ত পাখির মতো-
হাতটি ধরে তোর
ভালোবাসার মাঠটি পেরুই আনতে নতুন ভোর।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



