কষ্ট নিয়ে ফিরে এলাম।
ভালবাসার এমন ধরণ - ছোঁয়া মানেই ইচ্ছে মরণ।
বুকের ভেতর আগলে রাখা- সুখ পাখীটার ভাঙা পাখা।
আপন করে নেয় যে টেনে -তাকেই সরাই শত্রু মেনে!
অবহেলার স্বর্ণলতা- আড়াল করে আকুলতা।
অভিমানের ঝাঁপি খুলি, দুঃখ বাঁশীর সুর যে তুলি।
নিজের গড়া ব্যথার সাথে , মরি ঘুরে আপন স্রোতে।
তোরও কি এই -এমনটা হয়?
ভালবাসার কাঁটার ই ভয়?
নাহয় দুরে সরেই থাকি,
দুঃখের আশা নাই বা রাখি।
(যদি)
না পাই ভালোবাসার দেখা
হাটবো নাহয় পথটি একা।।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



