somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজাইরা (Ajairaa)

২৩ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস খানেক ধরে কিছু লেখা হয় না । বেশ ব্যস্তই ছিলাম বলতে হবে । আবার বেশ কিছু স্মরনীয় ঘটনা ঘটে গেছে এই কয় দিনে । সবচেয়ে স্মরনীয় যেটা, গত ৪ ৫ দিন ধরে কারেন্ট যাচ্ছে না আমাদের সেক্টরে, সম্ভবত যে সুইচ দিয়ে এই সেক্টরের লোড-শেডিং করা হয়, সেইটা নষ্ট । যাই হোক না কেন, আমার কি ? কারেন্ট যাচ্ছে না, এই খুশিতেই তো ফকির খাওয়ানো উচিত । তার মধ্যে আইপিএস এর ব্যাটারী’টাও ঠিক ওইদিন সারাতে দেয়া হয়েছে যেদিন থেকে কারেন্ট যাওয়া বন্ধ হয়েছে । জয় কারেন্ট বাবা’র জয় !! লুল্লু রে লুল্লু !!

২৭ তারিখ এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে । উত্তীর্ন সবাইকে অভিনন্দন । (মিষ্টি কোই??)

পবিত্র রমযান মাস চলছে । আজ সম্ভবত ৮ম দিন এই মাসের । সবার মনে ফুর্তি ফুর্তি ভাবজ ... “ঈদ তো আইস্যাই পরতাছে” টাইপ ফুর্তি । বাঙালী’র এই প্রবলেম । যত ঝামেলাই থাকুক ঘাড়ে, আমরা ফুর্তি’র উপলক্ষ পেলেই হইসে, লাফানো শুরু ।
ওইদিন ইফতারের আগে হালিম আর জিলাপী আনতে বাইরে গেসিলাম । মনে হলো, মানুষ আল্লাহ’র সন্তুষ্টি না, ইফতার করা’র জন্যই রোযা রাখে । নিজের কথাই বলি, সারাদিন রোযা রাখি আর হিসাব করি, আর কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড বাকি ইফতার’এর । আল্লাহ ইফতারের টাইম গোনার জন্য আমাদের রোযা রাখতে বলেন নাই, তিনি রোযা রাখতে বলেছেন ওইসব মানুষের দুঃখ কিছুটা হলেও অনুধাবন করতে যারা সারা বছর রোযা রেখেই চলেছে; সেহরী’তে এক আজলা বোঝাই পানি আর ইফতারে আমাদের ফেলে দেয়া উচ্ছিষ্ট খেয়ে । আমরা কি চিন্তা করি ওসব মানুষের কথা ? বিরিয়ানি দিয়ে সেহরী আর ১৫ আইটেম দিয়ে ইফতার’র ফাকে ওসব মানুষের কথা চিন্তা করার সময় কোথায় আমাদের ? তবে আনন্দের বিষয়, আমাদের বাণিজ্য মন্ত্রী মোটেও আমাদের মতন না । তিনি ওইসব মানুষের কথা চিন্তা করে(?) আমাদের’কেও সারা বছর কম খাওয়ার পরামর্শ দিয়েছেন ! এই টপিক’টা নিয়ে সবচেয়ে ভালো জোক’টা মেরেছেন সুরঞ্জিত সেনগুপ্ত । তিনি বলেছেন, “বাণিজ্য মন্ত্রী ‘ফারুক খান’ এর নাম বদলে ‘কম খান’ দিয়ে দিলেই তো হয়!” লুল্লু রে লুল্লু । এই আমাদের পলিটিক্স । আসফুস আফসুক আফসুস আফচুক আফসোস ...

গতকাল আরেক মজার কাহিনী হইসে । এগ্রিকালচারাল ইউনিভার্সিটি’তে ঘটেছে এই গিনেজ দ্য ওয়ার্ল্ড রেকর্ড’এ স্থান পাওয়ার মত এক অতিশয় মজাদার(:@) ঘটনা । ছাত্রলীগ কর্মী’দের হাতে মার খেয়েছেন ২০ জন শিক্ষক । ১ জনের অবস্থা গুরুতর । লুল্লু রে লুল্লু; আগে শিক্ষক’রা পিট্টি দিতেন ছাত্র’দের । এখন ছাত্র’রা পিট্টি দেয় শিক্ষক’দের । দিন বদলাইসে না ?

কি থেকে শুরু করসিলাম আর কোই চলে আসলাম ! যদিও আজ রোযা রাখি নাই; তবুও ক্ষুধা লাগসে । আজ এখানেই অফ যাই । লাস্ট’এ একটা জুক্স =P.. I mean Joke . =D



এক পিচ্চি পোলা পার্টি’তে গেসে । বড়দের পার্টি, ওর তো কোন কাম কাজ নাই, ললিপপ চুশতেসে আর মাইয়া দেখতেসে (পিচ্চি হইলে কি হইবো, ব্যাটা বদ) । হঠাত এক হট মাইয়া আইলো ওর কাছে । আইস্যা কয়, “আলেহ, পিচ্চি তা কি কিউত!! ওল্লে গুলু গুলু গুলু!!” । =S । এই কইয়্যা দিলো জব্বর এক চুম্মা । পিচ্চি’র গাল, ঠোট সব লিপস্টিকে জর্জরিত হইয়্যা গ্যালো । ফাযিল পিচ্চি মনে মনে কয়, “দাগ থেকে যদি ভালো কিছু হয়; তবে দাগ’ই ভালো” । =S =D
লুল্লু রে লুল্লু ...

LuLLu =D
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×