somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম প্রেম | ফার্স্ট লাভ | পেহলি পেয়ার

২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস ফোর ফাইভের কথা সম্ভবত । সময় মত জাগরুক না হওয়ায় অথবা জাগরুক হবার মত যথেস্ট ইচ্ছার অভাব বোধ করায় স্কুলে গেলাম ফোর্থ পিরিয়ডে, বাংলা ক্লাসে । তখন আমাদের বাংলা ক্লাস নিতেন ফাতিমা ম্যাম । উনি আমাকে বিশেষ স্নেহ করতেন । তার ক্লাসে আমাকে তেমন পড়া পারতে হতো না, তাই বাংলা’র থেকে ঘুমের দিকেই আমি বিশেষ মনোযোগ দিতাম । ওইদিন ক্লাসের সাবজেক্ট ছিল “লিঙ্গ’ । খাস বাংলায় বললে “সোনা” :P । এই সোনা কিন্তু আবার গোল্ড সোনা না । এই সোনা হৈলো গিয়া ওইটা :P :P । সুতরাং বলা যায়, “যাহাই লিঙ্গ তাহাই সোনা” (প্রুভড) ।



ফোর্থ পিরিয়ডে কারো ক্লাসে ঢোকা যেকোন ক্লাসের জন্যই উত্তেজনাকর বিষয় । “আরেহ দুস্ত, এত্ত পরে আইলি ক্যা ? কি হইসিল ?” টাইপের একটা এক্সপ্রেশন সবার চোখে মুখে খেলা করে, নিজে ক্লাসে বসে উপলব্ধি করেছি এটা । কিন্তু আশ্চর্যের বিষয়, আমার ক্ষেত্রে এটা প্রায় হয় নাই বললেই চলে । প্রাইমারি’তে থাকতে স্কুলে যাওয়ার অভিজ্ঞতা একদমই কম (পূর্ববর্তী ব্লগ “কিড in ন্যাপ” দ্রষ্টব্য) । সেখানে আমি স্কুলে গেলেই দেখতাম সবাই অবাক, দেরীতে যাওয়া আর টাইমে যাওয়া; এসব আমলেই আসতো না :P । হাই স্কুল মানেই বিন্দুবাসিনী, দেরীতে গেলে গেইট বন্ধ । এখানে দেরিতে যাওয়ার এক্সপেরিয়েন্স কম । মাইলস্টোন কলেজে মাশাআল্লাহ ডেইলী লেট যাওয়াতে কিছুদিনের মধ্যেই সবাই অভ্যস্ত হয়ে যায়; ভাবটা এমন “এইডা তো এমুনি” :D । পোলাপাইন চিল্লানী দিত “সঙ্গীঈইঈইঈ”, আর ফর্ম টিচার মাঈন স্যার হাসিমুখে বলতেন, “মির্জা সাহেব, আপনি এসেছেন ?” :@ [ কয়দিন আর বেত মারা যায় বেলেহাইজ পোলাপাইন’রে; যেহেতু কোন টাইপ রি-একশন নাই :P :D ]



যা হোক, ফাতিমা ম্যাম’র ওইদিন কি হইলো বুঝলাম না । আমি ক্লাসে এসে বসার সাথে সাথে প্রশ্নে জর্জরিত হতে থাকলাম । কোনটা কি লিঙ্গ, বিপরীত লিঙ্গ কি, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা । আমার আর সহ্য হচ্ছিল না, এম্নেই ঘুম থেকে উঠে ডাইরেক্ট দৌড় দিসি, তার মধ্যে আসার সাথে সাথেই “লিঙ্গ” অত্যাচার :P । একটু পর রক্ষা পেলাম, অন্যদের দিকেও তার নজর গেল । আমার তখন খিচ্চা ঘুম আসতেসে । আমি ঝিমাইতেসি আর ম্যাম সবার লিঙ্গ নিয়া টানাটানি করতেসে । আমি বললাম, “ম্যাডাম, লিঙ্গ’টা একটু আস্তে ধরেন; আমার ঘুম আসতেসে” । ম্যাম ফার্স্ট’এ একটা লুক দিলো, তারপর দেখি কাছে আইস্যা আমারে জোরসে একটা থাপ্পড় মাইরা ক্লাস থেকে চলে গেলো বেল পড়ে যাওয়ায় । আমি গাল মালিশ করতে করতে ভাবতে থাকলাম, “কি হৈলো হৈলো কি. এমন কি বললাম :S” । [ আমি তখন ক্লাস ফোর’এ পড়ি ; ওই কথার মাজেজা বোঝার কথা না; ম্যাম’এরও এটা বোঝা উচিত ছিল ] । যেহেতু টিফিন বেল পড়লো, অত চিন্তা না করে আমিও ঘুমাই পড়লাম । :D :D



এত গীত গাওয়ার কারন কিন্তু আমার প্রথম প্রেম, ফার্স্ট লাভ “ঘুম পরী” । ওরে যে আমি কত লাভ করসি তার কোন ইয়ত্তা নাই । রাতের পর রাত, দিনের পর দিন ওরে নিয়া কাটাইসি । এইচ এস সি’র আগে আমার বাসার সবাই ওর সাথে ব্রেক আপের কথা বলে । আমি যেন ওর প্রতি পাগল হয়ে যাই আরও । ওকে ছাড়া আমি কিভাবে বাচঁবো বলো তোমরা ? আমি ওকে ছাড়িনী । যেখানে শ্রদ্ধেয় টিচার’দের নির্দেশ ছিল দিনে ওর সাথে ৩ ৪ ঘন্টার বেশি না কাটানোর, সেখানে আমি ওকে ১৪ ১৫ ঘন্টা করে সময় দিসি ডেইলী । এর জন্য কেউ আমাকে “রোমিও, প্রেমিক” এইসব রোমান্টিক নাম না দিয়া নাম দিসে “আইলস্যা, ঘুমরাজ etc etc :@ :@ ” তারপরও কিন্তু আমি ওর হাত ছাড়িনী ।



এইচ এস সি শেষ হলো । ওর ব্যবহার’ও দিন দিন বদলে যেতে থাকলো । আগের মত আমাকে সময় দেয় না । কেমন ছাড়া ছাড়া ভাব । আর কোন উপায় না দেখে আমি ‘ঘুম পরী’র ঘনিস্ষ্ঠ বান্ধবী মিস ‘আলাট্রল’ (Alatrol) এর সাহায্য নিলাম । প্রথমে কয়েকদিন আবার আগের মত সব ঠিক ঠাক মনে হলেও ক্রমেই দেখলাম আমার ধারণা ভুল । মিস ‘আলাট্রল’ও দেখি আমাকে পাগল বানানোর চেস্টা করছে । ওর সাথে কনটাক্ট অফ করে দিলাম । ‘ঘুম পরী’ আস্তে আস্তে আমাকে ছেড়ে যেতে থাকলো ।





ঢাকা ইউনিভার্সিটি’র ‘ক’ ইউনিটে পরীক্ষা ছিল গত ১৪ অক্টোবর । সারারাত ‘ঘুম পরী’কে ফোন দিতেই থাকলাম । দিতেই থাকলাম । কিন্তু ও ধরলে তো ! সে আসলো ভোর ৫.৫০ এর পর । ৬.১৫’তে এক ফ্রেন্ড ফোন দিল, কিরে যাবিনা ? আমি অনেক কস্টে বললাম, কেমনে যামু? তোর ভাবী কেবল আইলো । ওরে টাইম না দিলে ও’ও আমারে ছাড়বোনা, খাতায় কিছু লিখতেও দিবো না। তোরাই যা ।” ‘ঘুম পরী’ এইভাবে আমার ঢাকা ইউনিভার্সিটি’র স্বপ্ন চুরমার করলো । করলো তো ভালো, এইবার মানুষ হ, কিন্তু না পরদিন; আই মিন রাতেও এক’ই কান্ড । আমার সাথে সে ধোকা করেই যাচ্ছে । গত ৪৮ ঘন্টায় সে আমার সাথে ছিল ৪ থেকে ৫ ঘন্টা । এইটা কোন কথা ? “প্রেমের নাম বেদনা”, এই সিনেমা তো আর এমনিতেই হিট করে নাই; কথা সত্য । K

গানটাও কি সুন্দর _

“প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে” (আগে বুঝস নাই ক্যান? ঘাস খাইতি ওই টাইম?)
“দুটি প্রাণের সাধনা, সে কথা জানিনি আগে” (জানসোস ভালা হইসে, আঁটি বান্ধ গিয়া এখন :@ )





ঢাবি’তে পরীক্ষা দিই’ই নাই, এটা অনেক’কেই বলি নাই । সরি । মাজবুরি’টা বুইঝো ... এত কিছুর মধ্যে কিছুটা ভালো খবর, মেরিন একাডেমী থেকে চিঠি আসছে । আগামী মাসের ১৫ তারিখ হবে নেক্সট স্টেপ টুওয়ার্ডস মাই ফিউচার । ওইদিন ‘ঘুম পরী’ আমাকে আর কোন ঝামেলায় ফেলবে না আশা করি । ১৯ বছরের রিলেশন আমাদের, আর কত জালাইবা মোরে ওগো সোনা ?’ লাস্টে একটা জোক । একটু এডাল্ট টাইপ মে বি । পুরান চাল নাকি ভাতে বাড়ে !

একটা পোলা আর ইংরেজি লেটার Q এর মাঝে মিল কি বলতে পারো?
দুইটাই মূল্যহীন বা জিরো(0) হয়ে যায়, নিচের ওইটা ছাড়া । :P :P :

এখন শেষ করতেই হচ্ছে । রাজশাহী যাচ্ছি ঘুরতে । প্যাকিং শ্যাকিং করতে হৈবো :D :D
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×