জলের প্রতিবিম্বে নিজেকে দেখার পর পাকা ধানের হাসি হেসে
হৃদয়ের নিঝুম তল্লাটে জড়িয়ে নিতে নিজেকে
সাঁতার নাজানা যুবক ঝাঁপ দিলে জলে
পুকুর পাড়ের ফল গাছ থেকে ফল পতনের মত ডুববে অতলে
এই স্বাভাবিক-
এই স্বাভাবিক অঘটন ঘটে যেতে পারে সবার জীবনে
দাবানল দগ্ধ এই গৈরিক সময়ে
জনেজনে অগ্নিক্রোধের বিকষর্ন প্রভাবে
নারকীয় স্বার্থের উত্তাপে
আমিও তাই জল থেকে দূরে থেকে
সাবধানে স্নানাগারে ঢুকি দুরু দুরু,
দর্পনে নিজেকে দেখে
নিজের সাথেই সারি হার্দিক সংলাপ
আর-
বর্ষার সাথে ঠিক খাই নাকো খাপ...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

