আর কি কখনও ভালোবাসার সমুদ্রটা
আমাদের চোখের ভেতর ঘুম এনে দেবে-
আর কি কখনও নদীটার হাত ধরে
আমাদের ভালোবাসা মোহনায় মিশে যাবে?
চৈত্রের বসন্ত সন্ধ্যায় আর কি কখনও
সবচেয়ে প্রিয় মানুষটা আগের মত ভালোলাগবে,
আমার বুকের আকাশটাতে আজ-রাত্রির অন্ধকার, শশ্মানের নীরবতা,
আর কি কখনও বলবে সে-কষ্টের শিশির দিয়ে ভালোবাসা ঢেকে দাও..
বৈশাখের দুরন্ত ঝড় ভালোবাসা নিয়ে গেছে
আর কি কখনও চৈতালী হাওয়া -ফিরিয়ে দেবে সেই দেয়া কথা,
আর কি কখনও বলা হবে সবচেয়ে সত্যিটুকু,
আমি যে তারে আজও ভালোবাসি......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

