somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কণ্ঠস্বর বলিষ্ঠ ও আকর্ষণীয় করুন

২২ শে জুন, ২০১১ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকর্ষণীয় কণ্ঠস্বরের অধিকারী আমরা সবাই হতে চাই ।
কিন্তু রেকর্ডিং করলে নিজের গলার স্বরকে নিজের কাছেই
অপরিচিত মনে হয়। দেখতে অনেকেই আকর্ষণীয়,বলিষ্ঠ
ও ব্যক্তিত্বসম্পন্ন,কিন্তু কথা বলতে গেলে কথা জড়িয়ে যায়,
বাক্য স্পষ্ট হয় না। ফ্যাশফ্যাশে গলা বা নাকিস্বরের কথা
ব্যক্তিত্বের প্রকাশকে দুর্বল করে দেয় ।তাছাড়া অনেকের কথা
মুখে আটকে যায়,বেরুতে চায় না,আর নার্ভাস হয়ে গেলে
বা উত্তেজিত হলে তোতলাতে থাকে।
নানা কারণে এ কণ্ঠস্বরের এই সমস্যা সৃষ্টি হতে পারে।
মেয়েদের চেয়ে পুরুষদের কথা বলা বা কণ্ঠস্বরের সমস্যা
বেশি প্রকট। Winning with your voice গ্রন্থে কণ্ঠস্বর বিশেষজ্ঞ
ডক্টর মরটান কুপার চমৎকার ভাবে বিষয়টি বর্ণনা করেছেন।
তিনি লিখেছেন আমাদের কণ্ঠস্বর পরিণত হয়ে উঠতে থাকে
১২/১৩ বছর বয়সে।কিন্তু অধিকাংশ মানুষই তা ব্যবহার করতে
শেখেন না। প্রায় অর্ধেক সংখ্যক লোক তাদের ছেলেবেলার কণ্ঠস্বরকেপরিণত বয়সেও ব্যবহার করে চলেন ।

তাহলে স্বাভাবিক কণ্ঠস্বর কি হবে ? ডক্টর মরটান কুপার বলেছেন,
আপনার খাবার টেবিল থেকে পোষা কুকুর যদি গোসতের
টুকরাই মুখ দিয়ে নিয়ে যেতে চায় তাহলে ধমকের স্বরে "না"
শব্দটি উচ্চারণ করলে যা শোনাবে তা-ই আপনার স্বাভাবিক
কণ্ঠস্বর । আপনি শব্দটি উচ্চারণ করে দেখুন তা অনেক গভীর,
বলিষ্ঠ ও দৃঢ় । সবচেয়ে বড় কথা, এই স্বাভাবিক স্বরে কথা বললে
আপনি বহুক্ষণ কণ্ঠযন্ত্রের উপর কোন রকম চাপ প্রয়োগ করা ছাড়া কথা বলতে পারবেন । গলা ভাঙবেনা বা গলায় কোন অস্বস্তিও সৃষ্টি হবে না । একটু চর্চা করলেই আপনি সব সময় আকর্ষণীয় ও কমান্ডিং কণ্ঠস্বর প্রয়োগ করতে শিখতে পারবেন। আকর্ষণীয় কণ্ঠস্বরের অধিকারী শতকরা ৯০ জনই প্রচেষ্টা ও চর্চা দ্বারা তাঅর্জন করেছেন। আপনার কণ্ঠস্বরকে আকর্ষণীয় মনে না হলেবা কথা বলার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে নিম্নোক্ত অনুশীলন চমৎকারভাবে আপনার সমস্যার সমাধান করবে এবং আপনি আকর্ষণীয় বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী হবেন। যাঁদের তোতলামির সমস্যা রয়েছে এই অনুশীলন তাঁদের চমৎকার উপকারে আসবে।

আপনার কণ্ঠস্বরে যদি নাকিস্বর প্রাধান্য পায়
তাহলে যোগব্যায়ামের একটি আসন আপনার জন্য অত্যন্ত কার্যকরহবে। এটি হচ্ছে সিংহাসন । সিংহাসন খুব সহজ- হাঁটু ভেঙ্গে বসুন,দুই পা নিতাম্বের দুই পাশে থাকবে এবং পশ্চাদ্দেশ মেঝে স্পর্শ করবে।হাত দুটি থাকবে হাঁটুর উপরে । এরপর নাক দিয়ে লম্বা দম নিয়ে দন বন্ধ করে থুতনি দিয়ে কণ্ঠাস্থি স্পর্শ করুন এবং মুখ যতদূর সম্ভব হাঁ করে জিহ্বা সামনে বের করে নিয়ে আসবেন । এরপর আ.......আ........ আ .......আ......শব্দ করে দম বের করবেন। দম ফুরিয়ে গেলে আবার নাক দিয়ে দম নিয়ে স্বাভাবিক স্বরে আ........ আ ......আ......শব্দ করে মুখ দিয়ে দম বের করবেন। এইভাবে দশবার করুনএবং প্রতিদিন নিয়মিত চর্চা করুন তিন মাস পরই আপনি স্বাভাবিক বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী হতে পারেন।
আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ ২৯ বছর বয়স পর্যন্ত আমার কণ্ঠের সমস্যা ছিল । মহাজাতক এর আত্মনির্মাণ বইটি আমকে ভীষণভাবে সাহায্য করেছে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১১ বিকাল ৫:০৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×