বিশ্বাস করুন, আর নাই করুন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের প্রাকৃতিক বিস্ময় কক্সবাজার সমুদ্র সৈকত আর সব স্থানকে পেছনে ফেলে এগিয়ে গেছে অনেকখানি।
নিউ সেভেন ওয়ান্ডার্স ডট কম/ন্যাচার পরিচালিত ভোটাভুটিতে শীর্ষ স্থান দখল করে আছে কক্সবাজার সমুদ্র সৈকত।
এখানেই শেষ নয়, দ্বিতীয় স্থানে রয়েছে আমাদেরই সুন্দরবন। তবে এ ব্যাপারে কিছুটা ভাগ বসিয়েছে প্রতিবেশী ভারত।
১৮ জানুয়ারি পর্যন্ত ভোটাভুটিতে তৃতীয় স্থান পেয়েছে গঙ্গা নদী। এক্ষেত্রেও বাংলাদেশকে কৃতিত্ব ভাগাভাগী করে নিতে হচ্ছে ভারতের সঙ্গে।
ওয়েবসাইটটির রেটিং-এ চতূর্থ প্রাকৃতিক বিস্ময়টি রয়েছে আমাদেরই প্রতিবেশী আরেকটি দেশ নেপালে। সেই বিখ্যাত মাউন্ট এভারেষ্ট।
এছাড়া রেটিং-এ পঞ্চম স্থানে রয়েছে আমাজন নদী ও বন (বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ভেনিজুয়েলা), ষষ্ঠে লেক অ্যাটিটল্যান্ড (গুয়াতেমালা), সপ্তমে ককাস আইল্যান্ড ( কোস্টারিকা), অষ্টমে দেভোলেয়া ভ্যারোস-পাথুরে পাহার (সার্বিয়া), নবমে হালং বে (ভিয়েতনাম) ও দশম স্থানে রয়েছে প্যাকায়া আগ্নেয়গিরি (গুয়াতেমালা)
ভোট গ্রহণ করা হবে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
কি ভাবে ভোট দেবেন : www.new7wonders.com/nature - এ সাইটে vote now for your favorite natural monuments and sites on earth লেখায় ক্লিক করলে নতুন পৃষ্ঠা বেরিয়ে আসবে। সেখানে vote for your nominee তে ক্লিক করুন। ফের নতুন একটি পৃষ্ঠা বেরিয়ে আসবে। এর প্রথম ঘরে লিখতে হবে আপনার e-mailঠিকানা। এর নিচের ঘরে পড়হভরৎস confirm your e-mail address আবার লিখতে হবে।
নিয়ম অনুযায়ী, প্রথমে অঞ্চল নির্বাচন করতে হবে। আমাদের অঞ্চল Asia। এরপর বেরিয়ে আসবে প্রাথমিক মনোয়নপ্রাপ্ত প্রাকৃতিক স্থানের তালিকা। তালিকার ১. ঘরে cox’s bazar আর ২. Sundarbans-এ শুধু ক্লিক করলেই হবে। এভাবে ক্রমান্বয়ে ৭ টি ঘর পূরণ করে ৭টি প্রাকৃতিক স্থান মনোনীত করুন। সব শেষে ক্লিক করুন submit-এ।
এরপর আপনার ভোটের প্রাপ্তি স্বীকার চলে আসবে আপনার ই মেইল ঠিকানায়। সেটা খুললে একটি ওয়েব সংযুক্তি পাবেন। এতে ক্লিক করলেই আপনার ভোট দেয়ার প্রক্রিয়া শেষ হবে। একটি ই-মেইল থেকে এক বারই ভোট দেয়া যাবে। যদি বেশি বেশি ভোট দিতে চান তাহলে একাধিক ই-মেইল ঠিকানা ব্যবহার করুণ।
প্রশ্ন আসতেই পারে যিনি ইন্টারনেটে অভ্যস্ত তার না হয় কোন সমস্যা নেই। কিন্তু যিনি অভ্যস্ত নন তার ক্ষেত্রে কি হবে। কেমন করে ভোট দেবেন তিনি?
ঘাবড়ানোর কিছু নেই। ঢাকায় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এ কাজে জনসাধারণকে উদ্বদ্ধ করতে এগিয়ে এসেছে। বিনামূল্যে আগ্রাহীদের ভোট দিতে সহায়তা করার জন্য রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা আপনার জন্য।
এরকম একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগো বাঙ্গালী জাগো’। নোমানী, নাজমুল, কাজল, আরিফ-কয়েক বন্ধু মিলে উদ্যোগ নিয়ে গড়ে তুলেছে এই ভোট দেয়ার পরিসেবামূলক সংগঠন। ওদের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে ওরা সাহায্য করবে অত্যন্ত আন্তরিকভাবে। ওদের পাওয়া যাবে ০১৮১১১০১০৪০ নম্বর টেলিফোনে।
ভোট দিতে : Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


