আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেছে। সরকারের বেঁধে দেওয়া শর্ত মেনে প্রণীত একদিনের এই কর্মসূচির মধ্যে থাকছে, শনিবার ভোরে দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ।
কর্মসূচি সম্পর্কে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের দেওয়া শর্তে একসঙ্গে ২০ করে নেতাকর্মী জিয়ার কবরে সারিবদ্ধ ও শৃঙ্খলাপূর্ণভাবে পুষ্পমাল্য অপর্ণ করতে পারবেন। এ সময়ে কোনো ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন এবং শ্লোগান ও মিছিল নিয়ে কবরে আসা যাবে না।
বুধবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বিএনপির ২৯তম প্রতিষ্ঠার্বাষিকীতে কেবল জিয়ার কবরে ফুল দিতে দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের জানান, ''প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতির কবরে পুষ্পমাল্য অর্পণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো ব্যানার বহন করা যাবে না। এছাড়া আলোচনা সভা করার কোনো অনুমতি দেওয়া হয়নি।''
গত ২৫ আগস্ট বিএনপির পক্ষ থেকে যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ে দুই দিনের কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছিলেন।
ঢাকা,আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।