নোয়াখালীর কোম্পানীগঞ্জের ২০ মামলার পলাতক আসামির দেয়া ইলিশ মাছে পুলিশের ভুরিভোজের চাঞ্চল্যকর সংবাদ পাওয়া গেছে। গত ২৮ আগষ্ট মঙ্গলবার দুপুরে ও রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার অধিনে চরদিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।
জানাগেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে চরদিয়ারা বালুয়া গুচ্ছগ্রামের পুলিশ ক্যাম্প ইনচার্জ কার্তিক বাবু সঙ্গীয় ফোর্স নিয়ে দণি মুছাপুর গ্রামের ২০ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ জলদস্যু সর্দার আফসার বাহিনীর প্রধান আফসারের নিকট ওসি সাহেবের নামে ১৫কেজি ইলিশ মাছ নিয়ে আসেন। ক্যাম্প ইনচার্জ কার্তিক ১৫ কেজি ইলিশের মধ্যে পাচ কেজি তার ক্যাম্পে রেখে বাকি মাছ থানার ওসির বাসায় পাঠিয়ে দেয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি এসএম রমজান হোসেন জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না এবং তার বাসায় কোনো ইলিশ মাছ পৌছেনি বলে তিনি দাবি করেন। তবে এ ঘটনার ব্যাপারে খোজ খবর নেবেন বলে এ প্রতিবেদককে জানান।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনির হোসেন খান বলেন তিনিও বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।
প্রত্যদর্শী এলাকাবাসীরা জানায়, যে সন্ত্রাসীকে ধরার জন্য র্যাব, পুলিশ, যৌথবাহিনী একাধিক বার অভিযান চালিয়েছে। তার সাথে পুলিশের এ ধরনের সখ্যতা কি করে হয় তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


