কোম্পানীগঞ্জে ট্রিপল মার্ডার মামলার অন্যতম পলাতক আসামি গ্রেফতার
০১ লা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইকবাল হোসেন মজনু-নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ উড়িরচর ইউপি চেয়ারম্যান খায়রুল আলামসহ ট্রিপল মার্ডার মামলার অন্যতম পলাতক আসামি সামছুল আলম মাঝিকে(৪৫) শুক্রবার সন্ধ্যায় চরদিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম থেকে গ্রেফতার করেছে। শনিবার সকালে তাকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সোহেল আহম্মদ জানিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম রমজান হোসেন জানান, গত ০৪ মার্চ ২০০৭ তারিখ গভীর রাতে সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আলাম ও তার দুই সহযোগীকে কোম্পানীগঞ্জের বিচ্ছিন্ন দ্বীপ চরবালুয়া এলাকায় জবাই করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত খায়রুল আলমের ছেলে নুরনবী বাদি হয়ে ১২জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের কারে। সামছুল আলম সে মামলার অন্যতম পলাতক আসামি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
এদিকে চেয়ারম্যান হত্যার আসামি সামছুল আলম গ্রেফতার হওয়ায় উড়িরচর ও চরবালুয়ায় কৃষকরা আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ করার সংবাদ দিয়েছে স্থানীয় লোকজন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন