নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নবগ্রাম ও বাগপা”রা গ্রামবাসীর মধ্যে রবিবার বিকালে এক রক্তয়ি সংঘর্ষে চার পুলিশসহ ২০জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত আহদের নাম পাওয়া যায়নি।
এ সময় স্থানীয় নান্দিয়াপাড়া বাজার রণেেত্র পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ সর্টগানের ২০রাউন্ড ফাকা গুলি ছোড়ে। সংঘর্ষের সময় হামলাকারীরা তিনটি দোকান ভাঙ্গচুর করেছে। পুলিশ স্থানীয় ইউপি মেম্বার নিজামসহ ২০ জনকে পুলিশ আটক করেছে। নবগ্রামের আবুল কাশেম মেম্বারকে নাজেহাল করার জের ধরে রবিবার বিকাল ৪টা থেকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার নবগ্রামের আবুল কাশেম মেম্বার কে বাগপাচরা গ্রামের রিকসা চালক গোলাম মুতুজা নাজেহাল করে। এ নিয়ে দুই গ্রাম বাসী মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
শনিবার রাতে কাশেম মেম্বারের নিজ গ্রাম নবগ্রামের লোকজন বাগবাচরা গ্রামের এক কলেজ ছাত্রকে অপহরণ করে বলে গুজব ছড়ি পড়ে। পরে নান্দিয় পাড়া বাজারে নবগ্রামের ব্যাবসায়ীদেও তিনটি দোকানে হামলা করে বাগবাচরা গ্রামের লোকজন।
রবিবার বিকালে নবগ্রমে দুই যুবককে বাগপাচরা গ্রামের লোকজন গাড়ি থেকে নামিয়ে মারধর করার খবরে নবগ্রামে সংঘর্ষ ভয়াভয় রুপ নেয়। বর্তমানে ঘটনাস্থল নান্দিয়াপাড়া বাজারে ব্যাপক পুলিশ মোতায়ন রয়েছে ।
ইকবাল হোসেন মজনু, নোয়াখালী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


