একটি শোক বাড়ি
---------------------------
একটি চেয়ার খালি হয়ে গ্যালো। দুধরাজ সাপেরা দুধের বাটি উলটে
ফেলে চেয়ার দখলের খেলায় মেতেছে।খেলার সাথে লোভ শব্দটা না
থাকলে খেলার গতি থাকেনা। গতিময় বাতাসে বোঁটা খসে উড়ছে
অতৃপ্ত সহোদর পাতারা।
আমি সেই চেয়ার ছুঁয়ে দেখিনা
বড়ই নশ্বর! পাথর আলো চোখে থমকে আছে
ধীর পদক্ষেপে সজীব হাড়গুলো চিড়ে উঠে আসছে ছাড়পোকারাও
কঙ্কাল গাছটির পায়ের কাছে বসে আছে ডানা ভাঙ্গা একটা কবুতর
আমি তার শোকাহত পিঠে হাত রাখছি
আমারও শরীর-মন আলাদা হয়ে
ঢুকে যাচ্ছে
ভিন্ন
ভিন্ন
ঘরে
----------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


