যদিও আগে থেকে জানতাম, কিন্তু এই রকম নিলজ্জ স্বীকরোক্তি দেখে অবাক হলাম। মিডিয়া কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না।
মাহফুজুর রহমানের সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার মিথিলা ফারজানা।
এটিএন বাংলায় তাঁর এবং তাঁর স্ত্রী ইভা রহমানের উপস্থিতি অনেক বেশী কেন? এই প্রশ্নের উত্তরে মাহফুজুর রহমান বলেন, চ্যানেলটি তাঁর; সুতরাং আর সবার মত তিনিও চান টিভিতে তাকে দেখা যাক। তাই তাঁর চ্যানেলে স্বাভাবিকভাবেই তাকে বেশী দেখা যায়।
তিনি বলেন, একইভাবে ইভা রহমান এই চ্যানেলের একজন পরিচালক, শিল্পী হিসেবেও অত্যন্ত উচুঁ মানের এবং তার মতে টেলিভিশনে যেটি সবচেয়ে আগে বিবেচ্য সেই সৌন্দর্যের বিচারে তিনি খুবই সুন্দরী তাই তাকে না দেখানোর কোন কারণ নেই। তিনি বলেন, ইভা রহমানের গান এর অনুষ্ঠান সবচেয়ে বেশী র্দশকপ্রিয়তা পায়।
খবর: বিবিসি ওয়েবসাইট থেকে Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১০ সকাল ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


