মাকে নিয়ে লিখা হয়নি আমার
অসুস্হ মা, হাসপাতালের সহ্যায় শুয়ে
জানতে চাইছে, কবে বাড়ি ফিরব।
প্রবাসী জিবন আমার
উত্তর কি দেব জানিনা
শুধু আমি নই,
আমার মতো আরও অনেকে
ওরা কেউ জানে না কবে বাড়ি ফিরবে
কবে মার সাথে দেখা হবে
অথবা আদৌ দেখা হবে কি না।
হাজারো অনিয়মের নিয়মে বাঁধা
প্রবাস নামের এই কারাগার থেকে
কবে মুক্তি হবে আমাদের।
দরিদ্র দেশের ভাগ্য বঞ্চিত আমাদের -
জিবন থেকে মুছে ফেলতে হবে
আর কত কান্না।
মাগো, তুমি দোয়া করো
আমরা ্যেন সুস্হ শরিরে
তোমার কোলে ফিরে আসতে পারি,
দারিদ্রতার কবল হতে
মুক্ত করতে পারি
আমাদের প্রিয় স্বদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

