somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোপালের সত্যদর্শন.....

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোপাল বিজ্ঞানের কঠিন ছাত্র ছিল।তাহার মনে ছিলো প্রবল অনুসন্ধিৎসা। চাক্ষুষ প্রমান ছাড়া সে কোন কিছুই বিশ্বাস করিত না। গোপাল জানিতে পারিল যে, একদা গাছের তলায় বিশ্রামকালে নিউটনের মাথায় আপেল পড়ায় নিউটন মহাশয় মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করিয়াছিল। জানিয়া তাহার মনেও কিছু একটা আবিষ্কারের অভিলাষ জাগিল। তাই সে একটি আপেল বাগান খুঁজিতে লাগিল। কিন্তু বিধিবাম! বঙ্গদেশে আপেলের চাষাবাদ হয় না। তবে কালে ভদ্রে কমলার চাষ হয়। তাও আবার পরীক্ষামূলক ভাবে। গোপাল ভাবিল, ভালই হইল! সেও তো পরীক্ষাই করিতে চায়! আর আপেল আর কমলা তো মোটামুটি একই আকৃতির ও ওজনের। ইহাতে মস্তিষ্কপরে উহার আঘাতে একই প্রকার প্রতিক্রিয়া ঘটিবেক।

এবার গোপাল কমলা বাগানের খোঁজে বাহির হইল। বহু দূর পথে সে এক বাগানের খোঁজ পাইল। উহাতে থরে থকে কমলা রঙের কমলা ঝুলিয়া রহিয়াছে। দেখিয়া গোপালের প্রান নাচিয়া উঠিল। এইবার একটা কিছু আবিষ্কার না হইয়াই যায় না।

পরিষ্কার পরিচ্ছন্ন তলা দেখিয়া একটা কমলা গাছ বাছিয়া উহার নীচে গোপাল বিছানা পাতিল। বিছানায় শুইয়া বসিয়া সে সারাদিন কাটাইয়া দিল। মাঝে মাঝে উৎসুক নয়নে উপরদিকে তাকাইয়া পর্যবেক্ষনও করিল। কিন্তু হায়! কোন কমলা বৃক্ষচ্যুত হইয়া মাথা তো দূরের কথা এমনকি আশেপাশে কোথাও পড়িল না। আরও নিদারূন ব্যাপার হইলা আশেপাশের কোন গাছ হইতেই কোন কমলাকে গোপাল পতিত হইতে দেখিল না।

সন্ধ্যায় পাঠ্যপুস্তক প্রনেতাদের বকিতে বকিতে গোপাল বাটীর দিকে রওয়ানি দিল। এইরকম গাঁজাখুরি গল্প কেন যে উহারা বইয়ে প্রকাশ করে! আরেকটু হইলেই তো গোপাল গল্পটা বিশ্বাস করিয়া প্রায় ঠকিয়া গিয়াছিল। ভাগ্যিস হাতে কলমে পরীক্ষায় সে আসল সত্যটা ধরিতে পারিয়াছে! নিজের বুদ্ধিতে গোপাল নিজেই মুগ্ধ হইয়া নিজেকে তারিফ করিতে করিতে হাটিতে লাগিল.....
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১০:৩৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×