somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশালীন আচরণের জন্য ওয়ার্নের বিরুদ্ধে অভিযোগ দায়ের

১৩ ই মে, ২০১১ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক ক্রিকেটে যখন খেলেছেন পৃথিবীর তাবৎ ব্যাটসম্যানের সমীহ আদায় করেছেন শেন ওয়ার্ন। তবে কোনকালেই বিতর্কের বাইরে থাকতে পারেননি সর্বকালের সেরা এ লেগ স্পিনার। তার বিরুদ্ধে ছিল বেশ কয়েকটি জোরালো ম্যাচ-ফিঙ্ংিয়ের অভিযোগ; আর পাশাপাশি নষ্ট চরিত্রের বেশ কিছু দৃষ্টান্তও। বেশ কয়েকটি নারী কেলেঙ্কারিতে জড়িত থেকে বিশ্বব্যাপি হয়েছেন সমালোচিত। তবে এসব নিয়েও মাঠ কাঁপিয়ে গেছেন তার অসাধারণ ঘূর্ণিতে। তবে এবার তিনি নিজেই আটকা পড়ে গেছেন ঘূর্ণিজালে। রাজস্থানের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) তাদেরই দল রাজস্থান রয়্যালস অধিনায়ক শেন ওয়ার্নের বিরুদ্ধে বিসিসিআই বরাবর অশালীণ ব্যবহারের অভিযোগ দায়ের করেছে। দলের সেক্রেটারি সঞ্জয় দিক্ষিতকে নাজেহাল করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এই লেগি। নিজের পছন্দমত উইকেট তৈরি না করাতে তিনি জনসমুখে দিক্ষিতকে অপমান করেন।
এ ব্যাপারে আরসিএ তাদের অভিযোগে জানিয়েছে, বুধবার রাতে নিজেদের মাটিতে রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হয়। এরপর ওই ম্যাচের পুরষ্কার বিতরণীর ঠিক পরেই ওয়ার্ন তার চাহিদামত হোম গ্রাউন্ডের উইকেট তৈরি না করায় দিক্ষিতের সঙ্গে বাজে আচরণ করেন। তিনি তাকে মিথ্যাবাদী ও অহঙ্কারী বলে সম্বোধন করেন। এমনকি তিনি ওই মুহূর্তেই দিক্ষিতকে স্টেডিয়াম ত্যাগ করতে বলেন। সে সময় রাজস্থানের মালিক শিলপা শেঠি সমঝোতার জন্য এগিয়ে এলে তাকেও এ ব্যাপারে কথা বলতে বারণ করেন ওয়ার্ন। এহেন আচরণের জন্যই ওয়র্নের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ইতিমধ্যে আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা এ লেগি। এ সময় তার বিরুদ্ধে এমন আচরণ কেউ প্রত্যাশা করেনি।
আরসিএ'র ভেন্যু পরিচালক নরেন্দ্র জোশি আইপিএলের চিফ অপারেটিং অফিসারের কাছে ওয়ার্নের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে লিখিত অভিযোগ করেন। এরপরই দিক্ষিত নিজে আইপিএল পরিচালনা পর্ষদ ও বিসিসিআইয়ের কাছে ওয়ার্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে বার্তা পাঠান। পছন্দমত উইকেট তৈরির জন্য তার কাছে দেয়া ওয়ার্নের বেশ কয়েকটি টেঙ্ট ম্যাসেজও তিনি বিসিসিআইয়ের কাছে পাঠিয়ে দেন।
প্রথমদিকে, জয়পুরের স্বামী মানসিংহ স্টেডিয়ামের উইকেট স্পিন সহায়ক করতে ধীরগতির তৈরি করা হয়েছিল এবং রাজস্থান টানা কয়েকটি ম্যাচ জিতে বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক শচীন টেন্ডুলকার অভিযোগ করার পর তা আবার নতুন করে আইপিএল কমিটির পিচ কিউরেটর ও মাঠকর্মীরা নতুন করে তৈরি করেন। আর এরপরই টানা দু'টি ম্যাচ চেন্নাই সুপার কিংস ও ব্যাঙ্গালোরের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ে রাজস্থান। তাই রাজস্থান দলপতি ওয়ার্ন দিক্ষিতের উপরে মনক্ষুণ্ন হন। সেই চাপ থেকেই ওয়ার্ন এমন আচরণ করেছেন বলেই ধারণা করা হচ্ছে। তবে যাই ঘটে থাকুক নিজ দলের সেক্রেটারি কর্তৃক অভিযোগ দায়েরের ফাঁড়া কাটানো ওয়ার্নের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে বলেই মনে হচ্ছে। এখন দেখার বিষয় বিসিসিআই তাকে কি শাস্তি দেয়?

(শীর্ষ নিউজ)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×