পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানী সরদার ফজলুল করিম, একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক সালাহউদ্দিন আহমেদ ও সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক রংগলাল সেন; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মুস্তাফা নূরউল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক (চিকিৎসক) শাহেলা খাতুন।
শিক্ষা মন্ত্রণালয় গত বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সাধারণত চারজনকে জাতীয় অধ্যাপক করা হলেও এবার বিশেষ বিবেচনায় পাঁচজনকে এ পদে নিয়োগ দেওয়া হলো।
এর আগের চারজন জাতীয় অধ্যাপকের মেয়াদ গত ৩১ জানুয়ারি শেষ হয়।
নতুন পাঁচজন জাতীয় অধ্যাপক নিয়োগ পেয়েছেন পাঁচ বছরের জন্য। তারা তাদের ইচ্ছা অনুযায়ী কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের ক্ষেত্রে গবেষণামূলক কাজ করতে পারবেন। তবে কাজের ক্ষেত্রটি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানিয়ে রাখতে হবে।
জাতীয় অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমেই সম্মানী ভাতা পাবেন তারা।
(বিডিনিউজ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

