প্রাক্তন প্রধানমন্ত্রীর অত্যন্ত গুণধর পুত্র জনাব কুকু সাহেবের ৬ বছরের জেল দিয়েছেন আদালত। অর্থপাচারের এই মামলায় তার স্যাঙ্গাত সায়মনকেও ৬ বছরের জেল দেয়া হয়েছে। পাশাপাশি উভয়কে ৮ কোটি ৮৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত-এর বিচারক মোজাম্মেল হোসেন আজ বৃহস্পতিবার বেলা ১২টা ১৫ মিনিটে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। আসামিদ্বয় পলাতক থাকায় আত্মসমর্পণ বা তাদের আটকের তারিখ থেকে সাজা কার্যকর হবে বলে আদালতের রায়ে বলা হয়েছে।
সীমেন্স বাংলাদেশকে একটি কাজ পাইয়ে দেয়ার ঘুষের অর্থ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৯ সালের ১৭ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং সাবেক নৌ-পরিবহন মন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলায় সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ সিঙ্গাপুর ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার (সে সময়ের বাজারদর অনুযায়ী ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা) অবৈধ লেনদেনের অভিযোগ করা হয়। একই বছরের ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয় দুদক। এ মামলায় কোকোর বিরুদ্ধে গত বছর ৩১ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে মামলা দায়েরের পর থেকেই সায়মন পলাতক রয়েছেন। গত ৩০ নভেম্বর কোকো এবং সায়মনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

