জনসংখ্যার আধিক্য বর্তমানে পৃথিবীর অনেকগুলো দেশে হুমকি হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশ যেমন এ ব্যাপারে ভুক্তভোগী। তেমনি আমাদের প্রতিবেশী ভারতও। সম্প্রতি ভারতের একটি রাজ্যে জনসংখ্যার চাপ কমানোর জন্য নারী-পুরুষদের বন্ধ্যা হওয়ার জন্য উদ্দীপকের ঘোষণা দেয়া হয়েছে। অর্থাৎ, যারা বন্ধ্যা হতে রাজি হবে, তাদেরকে সরকার কর্তৃক গাড়ি প্রদান করার কথা ঘোষণা দেয়া হয়েছে।
জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের ব্যবস্থা নিয়ে থাকে। এসব ব্যবস্থার মধ্যে সন্তান না নেয়ার জন্য পুরস্কার দেয়া থেকে শুরু করে রয়েছে নানা ধরনের উদ্বুদ্ধকরণ কর্মকাণ্ড। ভারতের রাজস্থান রাজ্য সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা সম্প্রতি এ ব্যাপারে অভিনব এক প্রচারাভিযান শুরু করেছেন। নারী ও পুরুষদের তারা সন্তানহীন হতে উত্সাহিত করছেন। এ জন্য লোভনীয় পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আছে টাটা মোটরসের একটি কারসহ আরও অনেক কিছু।
কর্মকর্তারা বলেছেন, টাটার তৈরি বিশ্বের সবচেয়ে কম দামের গাড়ি টাটান্যানো পুরস্কার হিসেবে পাবেন সন্তানহীন হতে আগ্রহী নারী-পুরুষরা। ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। ধারণা করা হচ্ছে, বর্তমান বৃদ্ধিহার অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে ভারতের জনসংখ্যা চীনকেও ছাড়িয়ে যাবে।
পশ্চিম ভারতের ঝুনজুনুর প্রধান চিকিত্সক সীতারাম শর্মা আশা করছেন, গাড়ি পাওয়ার মতো এমন একটি লোভনীয় প্রস্তাব নিঃসন্দেহে কাজে দেবে। তাদের আশা, এতে কমপক্ষে ২০ হাজার নারী-পুরুষ সন্তানহীন হতে রাজি হবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।