মঙ্গলবার আফগানিস্থানে সংসদের ভিতরে সাংসদদের মাঝে হাতাহাতি হয়েছে। তবে আশ্চর্যের বেপার হল এই যে, তারা কেউ পুরুষ ছিলেন না। মারামারি হয়েছে মহিলা সাংসদদের মাঝে !!
অন্য কোন দেশ নই, এমনকি আমাদের বাংলাদেশও নয়। আফগানিস্থান !!!!!
মঙ্গলবার সংসদ চলাকালীন সময়ে একজন নারী এমপি সেনাবাহিনীর সাবেক জেনারেল নাজিফা জাকি সহকর্মী এমপি হামিদা আহমদজাঈয়ের সঙ্গে তর্ক বেধে যায়। এক পর্যায়ে নাফিজা জাকি আহমদজাঈকে লক্ষ করে পানির বোতল ছুড়ে মারে।
আফগানিস্থানের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোলো নিউজে এই ঘটনার ভিডিও প্রচার করা হয়। হতবুদ্ধি আহমদজাঈ আঘাত সামলে উঠেই ফিরতি বোতল ছুড়ে মারেন নাফিজা জাকির দিকে। তখন আহমদজাঈ জাকির ঘাড় চেপে ধরে এলোপাথারি ঘুসি মারতে শুরু করেন। আহমদজাঈ আবারও মারামারি করতে গেলে পুরুষ এমপিদের হস্তক্ষেপে মারামারি বন্ধ হয়।
সূত্র : খামা প্রেস এবং ইউকেবিডি নিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

